
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর থানা এলাকার নাজিরবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭। ইতিমধ্যে দেহগুলি ধ্বংসস্তূপ থেকে সরিয়ে উদ্ধার করা হয়েছে। যদিও দেহগুলি এতটাই ঝলসে গেছে যে, রাতে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার পর ঘটনাস্থলে পরিদর্শনে আসেন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ।
নিখোঁজ পরিবারের সঙ্গে কথা বলার পর। মন্ত্রী অরূপ বিশ্বাস সংবাদ মাধ্যম কে জানান,আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনো পর্যন্ত কিছু কিছু পকেট ফায়ার রয়েছে। গোডাউনের ভিতর থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। দমকল কর্মীরা পুরো চেষ্টা করছে ,আওন নিয়ন্ত্রণে আনার জন্য। কালো ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন দমকল কর্মীরা। তিনি আরো জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে দমকল কর্মীরা গুদামে প্রবেশ করবেন। গোডাউনের মধ্যে যদি নিখোঁজ শ্রমিকরা আটকে থাকে তাদের উদ্ধার করার জন্য কাজ করা হবে”।
সময় যত পেরেছেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। প্রজাতন্ত্র দিবসের ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার নাজিরাবাদের এক থার্মোকএর এক গোডাউনে। প্রথমে জানা গিয়েছিল, রাতের শিফটে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এদের মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সেই সঙ্গে কুড়িজনের নিখোঁজের দাবি করা হয়েছিল ।এদিন কুড়িজনের নামে নিখোঁজ মামলা দায়ের করা হয়েছে ।পড়ে জানা গেছে এদের মধ্যে ১৬ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ইতিমধ্যে তাদের সন্ধান শুরু হয়েছে।
তবে দমকলের সঙ্গে যুক্ত অভিজ্ঞমহল মনে করছেন,ঘটনাস্থলের যে ভাবে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সময় যত যাবে গোডাউনে তল্লাশি ভালো ভাবে হলেই স্বাভাবিক ভাবে মৃতের সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
