বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ! উস্তিতে গ্রেপ্তার ৩,উদ্ধার প্রচুর পাসপোর্ট

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে  প্রতারণার অভিযোগে ডায়মণ্ডহারবার মহকুমার উস্তিতে গ্রেপ্তার তিন। ফারুক মন্ডল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে উস্থি থানার পুলিশ ঐ ৩জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের নাম গোলাম মোস্তফা শেখ, রামিজ উদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২২টি পাসপোর্ট। সেই সঙ্গে দুইটি চার চাকার গাড়ি। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে জানা গেছে,মুলত  এই প্রতারক চক্রটি  whatsapp এর মাধ্যমে বিদেশে কাজের টোপ দিত। কাজও ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য টাকা আদায় করতো। কিন্তু দিনের পর দিন কেটে গেল মিলত না কাজ।

আরও জানা গেছে, গত ১৭ ই জানুয়ারি স্বরূপনগরের বাসিন্দা ফারুক মন্ডল উস্তি থানার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, শিরাকোল রাজারহাট মোল্লাপাড়া এলাকার অন্তত ২২ জনের কাছ থেকে বিদেশে কাজ দেওয়া  ব্যবস্থা করিয়ে দেওয়ার অছিলায় তারা লক্ষাধিক টাকা নিয়েছে। এই অভিযোগ পাওয়ার পর তদন্ত নেবে, পুলিশ ২৫শে জানুয়ারি গোলাম মোস্তফা শেখ কে গ্রেফতার করে। এর পরের ২৭শে জানুয়ারি আরো দুইজন অভিযুক্ত রামিজ উদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ কে গ্রেফতার করে। এদিন পুলিশ জানিয়েছে, ধৃতরা শিরাকল এবং রাজারহাট  মোল্লাপাড়ার বাসিন্দা। পুলিশের অনুমান এই ঘটনায় আরো অনেকেই জড়িত। ইতিমধ্যে তাদের। খোজে সন্ধান চালাচ্ছে অভিজ্ঞ তদন্তকারীরা।
এদিন ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দ্বীপ গড়াই সাংবাদিক সম্মেলন করে জানান, অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে ভিসা জালিয়াতি চালাত  ।সেই সাথে সাধারণ মানুষকে প্রতারণা করত।পাশাপাশি তিনি জানান,ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনায় আর কারা যুক্ত আছে এবং এই ঘটনার শিকড়ে পৌঁছতে চেষ্টা চালাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।    বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিদেশে চাকরি দেওয়ার টোপ দিয়ে  প্রতারণার অভিযোগে ডায়মণ্ডহারবার মহকুমার উস্তিতে গ্রেপ্তার তিন। ফারুক মন্ডল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে উস্থি থানার পুলিশ ঐ ৩জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের নাম গোলাম মোস্তফা শেখ, রামিজ উদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২২টি পাসপোর্ট। সেই সঙ্গে দুইটি চার চাকার গাড়ি। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পক্ষ থেকে জানা গেছে,মুলত  এই প্রতারক চক্রটি  whatsapp এর মাধ্যমে বিদেশে কাজের টোপ দিত। কাজও ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য টাকা আদায় করতো। কিন্তু দিনের পর দিন কেটে গেল মিলত না কাজ।

আরও জানা গেছে, গত ১৭ ই জানুয়ারি উত্তর২৪পরগণার স্বরূপনগরের বাসিন্দা ফারুক মন্ডল উস্তি থানার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, শিরাকোল রাজারহাট মোল্লাপাড়া এলাকার অন্তত ২২ জনের কাছ থেকে বিদেশে কাজ দেওয়া  ব্যবস্থা করিয়ে দেওয়ার অছিলায় তারা লক্ষাধিক টাকা নিয়েছে। এই অভিযোগ পাওয়ার পর তদন্ত নেবে, পুলিশ ২৫শে জানুয়ারি গোলাম মোস্তফা শেখ কে গ্রেফতার করে। এর পরের ২৭শে জানুয়ারি আরো দুইজন অভিযুক্ত রামিজ উদ্দিন শেখ এবং আফ্রিদি শেখ কে গ্রেফতার করে। এদিন পুলিশ জানিয়েছে, ধৃতরা শিরাকল এবং রাজারহাট  মোল্লাপাড়ার বাসিন্দা। পুলিশের অনুমান এই ঘটনায় আরো অনেকেই জড়িত। ইতিমধ্যে তাদের। খোজে সন্ধান চালাচ্ছে অভিজ্ঞ তদন্তকারীরা।
এদিন ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দ্বীপ গড়াই সাংবাদিক সম্মেলন করে জানান, অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে ভিসা জালিয়াতি চালাত  ।সেই সাথে সাধারণ মানুষকে প্রতারণা করত।পাশাপাশি তিনি জানান,ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনায় আর কারা যুক্ত আছে এবং এই ঘটনার শিকড়ে পৌঁছতে চেষ্টা চালাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।  

  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *