রাজ্যে প্রথম মৃতের হাড় বসল জীবিত ব্যাক্তির শরীরে, প্রতিস্থাপন চিকিৎসায় নজির গড়ল আর জি কর হাসপাতাল

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- হাড় প্রতিস্থাপনে এবার নজির গড়ল আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল। বড় সাফল্য অর্থোপেডিক বিভাগের। পূর্ব ভারতে প্রথম কোন হাসপাতালে এই অপারেশন করা হলো বলে দাবি চিকিৎসকদের ।
জানা গেছে,২০২৩ সালে লরির ধাক্কায় নষ্ট হয়েছিল পায়ের ফিমার বোন। একেবারে পা বাদ দেওয়ার উপক্রম হয়েছিল। আজ রাজ্যের এক সরকারি হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায়,বছর ৩১এর উত্তর ২৪ পরগনার এক যুবক ফিরে পেলো পা।

 এই অপারেশন করার জন্য আড়াই লক্ষ টাকা এক বিশেষ হাড় কিনতে হয় এই সরকারি হাসপাতালকে। অসাধ্য সাধন করল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা পরিভাষায় এই অস্ত্রপচারের নাম ‘অ্যালোগ্রাফট  রিকনস্ট্রাকশন’। গত ১৭ ই ফেব্রুয়ারি অপারেশন হয় ।এবিষয় আর জি কর মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের প্রধান  ( এইচ ও ডি ) সঞ্জয় কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , অস্ত্রপচার ভ্লো হয়েছে। রোগী ভালো আছে, তবে রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই প্রক্রিয়া রোগীর শরীরে কতটা নিতে পারছে, সেটাও  পর্যবেক্ষণের প্রয়োজন আছে। সেইসঙ্গে হার্ট জুড়তে কতদিন সময় লাগবে, সেটিও  এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্রসঙ্গত ২০২৩ সালে মর্মান্তিক লরি দুর্ঘটনার উত্তর ২৪ পরগনার বিড়ার বাসিন্দা পেশায় দিনমজুর রিজাউদ্দিন মন্ডল। লরির ধাক্কায় তাঁর উরুর হাড়ের নিচের অংশ একেবারে গুড়িয়ে যায়। ওই বছরের মে মাসে পায়ের অস্ত্র পচার করা হয়। রিজাউদ্দিনের জুনের প্লাস্টিক সার্জারিও হয়। এরপর আগস্টে আরও একটি অস্ত্র প্রচার করা হয়। কিন্তু কোনভাবেই কিছু উন্নতি হয়নি। ২০২৪ সালে গ্রাফটিংও হয়। তাতেও কোন সুরাহা হয়নি। এরপরই চিকিৎসকরা বড় পদক্ষেপ নেন। তখনই বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন, ডিস্টাল ফিমার পুনর্গ গঠনের অ্যালোগ্রাফ ব্যবহার করা হবে। কিন্তু তাজা ক্যাডাফেরিক,যা সাধারণত মৃতদেহ থেকে সংগ্রহ করা হয়। অ্যালোগ্রাফ অত্যন্ত ব্যয়বহুল ও কোলকাতাতে সহজলভ্য নয়।দ্রুত হাসপাতাল প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রশাসন রোগীর পাশে দাঁড়ায় ।প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকাও মঞ্জুরও হয়।এরপর অ্যালোগ্রাফট সংগ্রহের ব্যবস্থা করে। তাজা ক্যাডাভেরিক সংগ্রহের পর গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ সফলভাবে ডিস্টাল ফিমারে অ্যালোগ্রাফট ফিকশন করা হয়। চিকিৎসকরা আশা করছেন,এই জটিল অস্ত্রোপচার রিচাউদ্দিনকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারবে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন :- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *