ডায়মণ্ডহারবার মহকুমায় যথাযোগ্য মর্যদায় পালিত হল মাতৃভাষা দিবস

রাজ্য

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সঙ্গে ডায়মন্ডহারবার সহ দক্ষিণ ২৪ পরগণা জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে  ডায়মন্ড হারবার মহকুমা শাসকের  কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড হারবার এর মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত। ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ , মহকুমার বিভিন্ন স্কুল এর ছাত্র-ছাত্রীরা ।এদিন অমর একুশের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডায়মন্ডহারবারের মহকুমা শাসক মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত ,বিধায়ক  পান্নালাল হালদার, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ডায়মন্ড হারবার মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে আধিকারিক ব্রতী বিশ্বাস দত্ত।


এদিন বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে বাংলা ভাষার বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে বলেন, একটি দেশ ওজাতির উন্নতিতে সামগ্রিক উন্নয়ণের স্বার্থে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম।কোনও জাতির সামাজিক,অর্থনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজ মাতৃভাষার মাধ্যমেই প্রতিফলিত হয়।কোন জাতির সাংস্কৃতিক ধারণাকেও আমরাও তার মাতৃভাষার মাধ্যমে অনুধাবন করতে পারি।একটি শিশু ও তার মাতৃভাষাতেই প্রথম কথা বলতে শেখে।আবার মনের ভাব সহজেই প্রকাশ করা যায় মাতৃভাষায় কথা বলে।আমাদের নতুন প্রজন্মেরও নিজ মাতৃভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যিক।মাতৃভাষা সম্পর্কে জ্ঞান থাকলেই নিজ ঐতিহ্য,সংস্কৃতি সম্পর্কে সঠিক মুল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে ।এদিন গান ,কবিতা আবৃত্তি  এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে পুতুল নাচের আয়োজন করা হয়েছিল।  

অন্যদিকে ডায়মন্ডহারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারহে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।অনুষ্ঠানের শুভ সূচনা হয় ব্যান্ড সহযোগে মাতৃ ভাষা দিবসের প্লাকার্ড,স্লোগানসহ সুদৃশ্য  প্রভাত ফেরীর মধ্যে দিয়ে।পরে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, যোগা,নাচ ও গানের মধ্যে দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন তাদের সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস,এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য।অনুষ্ঠান শেষে দুপুরে উপস্থিত ৩৬৩ জন ছাত্রছাত্রীকে খিচুড়ি ও ডিম ভাজা খাবার পরিবেশন করা হয়। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *