মেট্রো চ্যানেলে ধরনায় মমতা,বিজেপিওনির্বাচন কমিশনের ষড়যন্ত্র ফাঁস করতে অস্ত্র ভোটার তালিকার ‘মৃত’রাই

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় তৃণমূল সুপ্রিমো।আজ শুক্রবার নির্ধারিত সময় দুপুর ২টোর কিছু আগেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তিনি। ধর্মতলার মঞ্চ থেকে এবার সরাসরি নির্বাচন কমিশন এবং বিরোধী দল বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় ব্যাপক কার চুপির মারাত্মক অভিযোগ তুলে কেন্দ্র ও কমিশনকে একযোগে  বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। জীবিত মানুষদের ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগে এদিন রীতিমতো সরব হন তিনি।
সামনে নির্বাচন আর তার আগেই রাজনৈতিক পারদ ক্রমশ চড়িয়ে ধর্মতলার সভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি আর তার দালাল কমিশন। এই লজ্জা ঢাকার কোন জায়গা নেই”।
এদিন মুখ্যমন্ত্রীর আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল ভোটার তালিকায় নাম বাতিলের বিষয়টি। আর সরাসরি অভিযোগ রাজ্যের বহু জীবিত ভোটারকে উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে।এই বিষয়টিকে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত করে তিনি বললেন, “বেঁচে আছেন অথচ তালিকায় মৃত। এমন প্রচুর মানুষ রয়েছেন”। তবে এই চক্রান্ত রুখতে তৃণমূল কংগ্রেস যে, হাত গুটিয়ে বসে নেই। সে কথা স্পষ্ট করে দিয়েছেন  তৃণমূল সুপ্রিমো। দলের নিচু তলার কর্মীদের কাজের প্রশংসা করে এবং বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মনে রাখবেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। আমরা তাদের( যাদের নাম বাদ দেওয়া হয়েছে) ঠিক খুঁজে বের করেছি”।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে মনে করছেন, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী এই সরাসরি আক্রমণ শাসক ও বিরোধী শিবির সংঘাত  এক নতুন মাত্রায় পৌঁছে গেল।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *