রায়দীঘির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা !পুড়ে ছাই কাঠের গোডাউন

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  রায়দীঘির বাজারের এক কাঠের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার কাঠ। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দু  ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।হতাহতের কোন খবর নেই।
জানা গেছে,গতকাল রাত  সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারাই আগুনের ফুলকি দেখেই অন্যান্য প্রতিবেশী  ডেকে এনে প্রথমে আগুন নেভানোর কাজে নিজেরই বালতি কররে জল দিতে শুরু করে। পরে পুলিশও দমকলে খবর দেওয়া হয়।ঘটনর খবর পাওয়ার পরই দমকল দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। গোডাউনের  প্রচুর মজুত কাঠ থাকায়  তাতে আগুন লেগে  দ্রুত ছড়িয়ে পড়ে।গোডাউনের আশপাশের বাড়িগুলির মানুষজন আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে পড়েন।আগ্নিকান্ডের ঘটনাটি ঠিক কি কারনে ঘটেছে ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে দমকল ।তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট এর জেরে আগুন লাগতে  পারে। যদি এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর নেই।ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এধরনের  মজুত কাঠের গোডাউনের অনুমতি পেল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *