
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জলে কুমির ডাঙ্গায় বাঘ। আর এই নিয়ে চলছে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের জীবন জীবিকার জন্য সংগ্রাম। প্রতি পদে পদে মৃত্যুর ঝুঁকি। এমনি এক ঘটনা ঘটল সুন্দরবনের জঙ্গলে। মৎস্যজীবীর উপর বাঘের আক্রমণ।কাঁকড়া ধরতে গিয়ে ধরতে গিয়ে,নৌকোর উপরে ঝাঁপিয়ে এল বাঘ। মাথায় থাবা মেরে ঘাড়ে কামড় দিয়ে সোজা জঙ্গলে টেনে নিয়ে যেতে গিয়ে, রুখে দিল তাঁর সঙ্গী মৎস্যজীবীরা। বাঘে মানুষের লড়াই। শেষমেষ আশঙ্কা জনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নাম নিখিল মন্ডল। বাড়ি উত্তর চব্বিশ পরগনা সামশেরনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বড়িতলা জঙ্গলে।
জানা গেছে, নিখিল মন্ডলের সঙ্গে আরো ছয় জন সঙ্গী মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। শনিবার বিকেলে বড়িতলার জঙ্গলে তাদের নৌকার উপরে হঠাৎই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। মাথায় সজোরে থাবা মেরে ঘাড়ে কামড় দিয়ে, টেনে নিয়ে যাচ্ছিল গভীর জঙ্গলে। আর তখনই পাশে থাকা সঙ্গী মৎস্যজীবিরা বাঁশ দিয়ে বাঘকে মেরে তাড়িয়ে দেয়। কিছুটা আঘাত পেয়েই বাঘ রনে ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে চলে যায়। ততক্ষণে গুরুত্বর আহত হয়েছে নিখিল মন্ডল। তার রক্তক্ষরণ হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত তাকে তার সঙ্গীরা প্রথমে উত্তর ২৪ পরগনা যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে গভীর রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় নিখিল বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে থাকা এক মৎস্যজীবি গোবিন্দ মন্ডল সংবাদ মাধ্যমে জানান, ‘আমরা সবাই কাঁকড়া ধরতে গিয়েছিলাম। নিজেরা নিজেদের মতো কাজ করছি। হঠাৎ বাঘ এসে লাফ দিয়ে পড়লো ওর উপরে। নদীতে ফেলে দিয়েছে। আমি বাঘের ঘাড়ে সেই সময় একটা বাড়ি মেরেছি। ব্যথা পেয়ে ছেড়ে দিয়েছে ওকে’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
