
বাংলার চাণক্য নিউজ ডেস্কঃ- আরজিকরের লিফটে মৃত্যুর ঘটনার রেস কাটতে না কাটতেই আবারও কোলকাতা শহরের অন্যতম বড় সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল( এন আর এস) এর সিসিইউ ছাদের চাঙড় ভেঙে পড়ল ।অল্পের জন্য রক্ষা পেল সাত রুগী। যদিও এই দুর্ঘটনায় রোগীদের কোন ক্ষতি হয়নি। ৭ রোগীকে অন্যত্র সরানো হয়েছে।শুরু হয়েছে মেরামতির কাজ।
জানা গেছে,সি সি ইউ এর ছাদের একাধিক জায়গায় বড়সড় ফাটল রয়েছে। পাশাপাশি সিসিইউ’র পিলার ও দেয়াল আলাদা হয়ে গিয়েছে। এনআরএস এর গুরুত্বপূর্ণ বিভাগ সিসিইউ। এখানে রোগী ভর্তি আপাতত বন্ধ হয়েছে। ১২ শয্যার সিসিইউত এই দুর্ঘটনার সময় ৭ রুগী ভর্তির ছিলেন বলে জানা গেছে। যদি ওই দুর্ঘটনার সময় কোন রোগীর কোন ক্ষতি হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পূর্ত দপ্তর ইতিমধ্যে সিসিইউ ভবনটি মেরামতের কাজ শুরু করেছে। এন আর এস কর্তৃপক্ষ সিদ্ধান্ত হয়েছে, এই মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত সিসিইউতে রোগী ভর্তি করা হবে না।
এদিকে এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গত ১লা এপ্রিল সিসিইউ’র দেয়ালের একটি ফাটল নজরে আসে। পূর্ত দপ্তর কে খবর দেওয়া হয়েছে।তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেনএবং ফলস সিলিং সরিয়ে ছাদটি পরীক্ষা গ্রহনের সিদান্ত নেন। বর্তমানে কাজ চলছে।রোগীদের এইচ ডি ইউ-তে সরিয়ে নেওয়া হয়েছে’।
আরজিকরের লিফট বন্ধ এবং মেডিকেল কলেজের ট্রমা কেয়ারের শৌচালয় বন্ধ উভয় ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর ফলে রাজ্যের সরকারি হাসপাতালের পরিকাঠামো রক্ষনাবেক্ষণ নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। তার মধ্যে আজকে এনআরএসের ছাদের চাঙড় ভেঙে পড়ার মত ঘটনা রোগী ও তাঁর পরিবাদের গভীর ভাবে ভাবিয়ে তুলেছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
