
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন স্কুল,কলেজ জেলাস্তর মহকুমা এবং ব্লক স্তরে অঙ্কন প্রতিযোগিতা কিংবা কুইজ প্রতিযোগিতার আযোজন করছে। তার অংশ হিসেবে ডায়মণ্ডহারবার মহকুমার ফলতা ব্লক প্রশাসনের উদ্যোগে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ১০ই এপ্রিল,২০২৬ অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা।
এদিন অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল — “ভোটের পর্ব,পশ্চিমবঙ্গের গর্ব ” এবং এই প্রতিযোগিতায় ছিল দুটি বিভাগ — প্রাক্ প্রাথমিক ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ‘ক’ বিভাগ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে ‘খ’ বিভাগ ।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এদিন স্কুলে উপস্থিত ৩৫৭ জন ছাত্রছাত্রীদের মধ্যে ২৫২ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
উপস্থিত ছিলেন, ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) তন্ময় ভট্টাচার্য্য , ফলতা সমষ্টি উন্নয়নের সহকারী আধিকারিক পরিমল সাউ , ব্লক আধিকারিক উপেশ ভান্ডারী, মীর আনসারী গায়েন এবং কৌশিক মন্ডল প্রমুখ।
এদিন প্রতিযোগিতার শেষে উভয় বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রপি তুলে দেয় ব্লক প্রশাসনের আধিকারিকরা।
প্রতিযোগীতা ওপুরস্কার বিতরণ পর্ব শেষে দুপুরের খাবারে সকল ছাত্রছাত্রীদেরকে মাংসের তরকারি ও ভাত খাওয়ানো হয়।
কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।তাঁরা জানান, “কমিশনের এই উদ্যোগে আগামী প্রজন্মের ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে। গণতন্ত্র আরও শক্তিশালী হবে”।

ADVT



ADVT


