ফলতায় ভোটের ডিউটিতে এসে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু! তদন্তে পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নির্বাচনের ডিউটিতে  এসে  আইটিবিপি সেনা জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা থানা এলাকার দোস্তিপুর হাইস্কুলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম কনক কোচ(৪১) । তিনি আইটিবিপির জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। নির্বাচনের কাজে এসেছিলেন । তাঁর সহকর্মীদের সঙ্গেই  থাকছিলেন ফলতা থানা এলাকার দোস্তিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দোতলার ঘর গুলিতে।

জানা গেছে, মঙ্গলবার রাতে বাথরুমে যাওয়ার সময় সিড়ি থেকে পড়ে যান ওই জওয়ান। গুরুতর  মাথায় আঘাত পান রক্তক্ষরণ হয়।  জোড়ে শব্দ হওয়ায় অন্যান্য জওয়ানরা ছুটে আসেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে  চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা  ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলার রুজু হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে ফলতা থানা পুলিশ।

এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *