
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুষ্ঠু ,শান্তিপূর্ণ, স্বচ্ছ, অবাধ নির্বাচনের লক্ষ্যে জোরকদমে নজরদারি করেছে প্রশাসন। আর সেই মতোই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চলছে নাকা তল্লাশি।টহলদারিতে আধুনিক পিটি জেট ক্যামেরা সহ এসএসটি এবং এফ এস টি দলের বিশেষ গাড়ি। আর এ ধরনের নাকা তল্লাশি অভিযানে মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করল প্রশাসন।পাশাপাশি গ্রেপ্তার করা হয় ১জনকে।ঘটনাটি ঘটেছে জয়নগরে।
দক্ষিণ ২৪ পরগনা জয়নগর এর বকুলতলা থানার বুড়োর ঘাটা।শুক্রবার দুপুরের দিকে নাকা তল্লাশি সময়ে এক বাইক আরোহীকে প্রথমে আটকায় । তাকে জিজ্ঞাসাবাদ করার পর তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া গিয়েছে মোটা অংকের অর্থ।
এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এসএসটির তল্লাশিতে বাইক আরোহীর ব্যাগে পাওয়া যায় ৩ লক্ষ ৯৬ হাজার টাকা। কোথা থেকে এত নগদ পেলেন, কি কাজে লাগানোর জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। তার সঠিক উত্তর দিতে পারিনি ঐ বাইক আরোহী। এলোমেলো অসলগ্ন কথাবার্তার পরই উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয় ।পরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জুলফিকর শেখ। বাড়ি ডায়মন্ড হারবার মহকুমার উস্তি থানার শেরপুর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা কোথা থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতেই তদন্ত শুরু হয়েছে।

ADVT



ADVT


