দ্বিতীয় দফার আগে ডায়মন্ড হারবারের ৫জন পুলিশ আধিকারীককে সাসপেন্ড করল কমিশন,বিভাগীয় তদন্তের নির্দেশ

রাজ্য

প্রতীকী ছবি—-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডায়মন্ড হারবারের পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন  আগামী২৯শে এপ্রিল,ঠিক  তার আগে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকদের মধ্যে একজন আইপিএস অফিসারও আছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হবার অভিযোগে এই পুলিশ কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জেলার পুলিশ সুপারকে সতর্ক করে দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, সাসপেন্ড সহ পুলিশ কর্তারা হলেন, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই। এসডিপিও সজল মন্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুমী চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ, উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ। সেই সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ সুপার ড: ঈশানী পাল কেও কড়া ভাষায় সতর্ক করেছে কমিশন। গত ২২শে এপ্রিল পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, অফিসের রিপোর্ট পাঠিয়েছিল দিল্লিতে। এই রিপোর্টের ভিত্তিতে এই আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে এইআধিকারিকদের সাসপেন্ড করেছে । সেই সঙ্গে আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 উল্লেখ্য ভোট ঘোষণার পর থেকে একের পর এক পুলিশ আধিকারিক আইপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিন রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে পুলিশ পর্যবেক্ষক। বিহার তেলেঙ্গানা দিল্লি পাঞ্জাব গুজরাট থেকে বাংলায় এসেছে বহু পুলিশ পর্যবেক্ষক। জেলা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাদের। রাজ্যের ডিজিপি এবং কোলকাতা পুলিশের কমিশনার পদে রদবদল করে নির্বাচন কমিশন।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *