মহেশতলার সন্তোষপুর স্টেশন লাগোয়া বস্তিতে ভয়াবহ আগুন!

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক : –  ভোট আবহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটলো দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আক্রা সন্তোষপুর এলাকায়। শনিবার দুপুর  দেড়টা নাগাদ ১৬ বিঘা বস্তিতে আগুনের লেলিহান শিখা রেললাইন পর্যন্ত পৌঁছে গেছে। আর  তার জেরে ছিঁড়ে পড়েছে রেলের ওভার হেড তার। আর তারপরেই শিয়ালদহ- বজবজ শাখার লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গরমের  মধ্যে চরম ভোগান্তির শিকার কয়েকশো নিত্য যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শনিবার দুপুর  প্রায় দেড়টা নাগাদ প্রথমে আগুন লাগে বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।  প্রান বাঁচাতে সবকিছু ফেলে শিশুদের নিয়ে রেল লাইনের উপরে আশ্রয় নেয় বস্তির বাসিন্দারা। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে  পৌঁছায় ।তবে প্রচন্ড ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথম দিকে কিছুটা সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদেরকে। এই মুহূর্তে ইঞ্জিনের সংখ্যা অনেক বাড়ানো হচ্ছে।এদিকে প্রচন্ড আগুনে বজবজ লাইনের ওভারহেট তার ছিড়ে পড়ে যায়। ঘটনার পর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি সংবাদমাধ্যমকে জানান, ‘পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে, ইতিমধ্যে বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, দ্রুত তার মেরামতি করে পরিষেবা  স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে’।    ঠিক কিভাবে আগুন লেগেছে?ইতিমধ্যে ঘটনার খতিয়ে দেখছে দমকল। সর্বস্ব হারিয়ে বস্তির ক্ষতিগ্রস্ত মানুষজন কান্নায় ভেঙে পড়েছে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *