
প্রতীকী ছবি—-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোট আবহে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একসঙ্গে পাঁচ আধিকারিক এবংউত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ থানার ওসি । মোট ৬ জন আধিকারিককে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন । সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যে শনিবার বিজ্ঞপ্তি জারি করে নতুন দায়িত্বপ্রাপ্তদের এবার নাম প্রকাশ করা হল ।
বিজ্ঞপ্তি অনুযায়ী-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার এস আই রাহুল হালদারকে ওই থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।সেই সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাঁচ নতুন আধিকারিকরা দায়িত্ব পেয়েছেন।তাঁরা হলেন, আলিপুরদুয়ারের জয়গাঁয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদারকে এবার ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক পদে দায়িত্ব পেলেন বিজয় যাদব। ফলতা থানার আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর পার্থ সারথী ঘোষকে।আর ডায়মন্ড হারবার থানার আইসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর প্রসেনজিৎ কর। জানা গেছে, তিনি সাইবার ক্রাইম উইংয়ের ছিলেন। এছাড়াও উস্তি থানার ওসি পদে দায়িত্ব পেলেন ডায়মন্ড হারবারের ডিআইবির রাহুল কুমারকে। সেইসঙ্গে বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে নতুন আধিকারিকদের দায়িত্ব গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬ ঘোষণার পর থেকে অবাদ ও শান্তিপূর্ণ ভোট করতে কার্যত কোমর বেঁধে নেবে পরে, নির্বাচন কমিশন। একের পর এক নজিরবিহীন পদক্ষেপও গ্রহণ করে নির্বাচন কমিশন। প্রথম থেকেই কমিশনের তরফ থেকে পুলিশকর্তারা নিজেদের কাজের অবহেলা না করার কথা বারবার বলা হয়েছে। সেই সাথে কোন রাজনৈতিক দলের নেতার হয়ে পক্ষপাত মূলক কাজ যাতে না করে তারও নির্দেশ জারি করা হয়। এবং কর্তব্যে গাফিলতিতে কড়া ব্যবস্থার ও হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রথম দফার পর দ্বিতীয় দফার নির্বাচনের বাকি হাতেগোনা দু-তিন দিন আর তার আগেই কমিশনের তরফে গতকালই কর্তব্য গাফিলতির অভিযোগে হিঙ্গলগঞ্জ থানার ওসি ,ডায়মন্ড হারবার পুলিশ জেলার ৫জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছিল নির্বাচন করে কমিশন। এবার ওই অফিসারদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

ADVT



ADVT


