জয়নগরের বকুলতলা থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ-বিপুল পরিমান বারুদ,গ্রেপ্তার১   

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্য জুড়ে  অস্ত্র এবং গোলাবারুদ বাজেয়াপ্ত করতে হবে নবান্নের এমন নির্দেশ পেতেই পুলিশ প্রশাসনের তৎপরতা শুরু।  দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের- শাহাজাদাপুর পঞ্চায়েতের হানার বাটি এলাকায় গভীর রাতে পুলিশের বড়সড় অভিযানে উদ্ধার হল গুলি, প্রচুর পরিমাণ বারুদ,আগ্নেয়াস্ত্র এই ঘটনায়  খয়রুল গাজি নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে বকুল তলা থানার পুলিশ ।এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্দেহভাজন অপরিচিতদের আনাগোনা  চলছিল।গোপন সূত্রে খবর পেয়ে  তৎপর হয়ে ওঠে জয়নগরের বুকতলা থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে অতর্কিতে অভিযানে নামে পুলিশ ।সন্দেহজনক ব্যক্তি খয়রুল গাজির বাড়ির চারদিকে ঘিরে ফেলে। পরে তার বাড়ি থেকে একটি বন্দুক, ১০ রাউন্ড গুলি,  ২ কেজি বারুদ উদ্ধার হয়। এই বিপুল পরিমাণে বারুদ উদ্ধার হওয়ায় কার্যত অবাক তদন্তকারীরা । পুলিশ অনুমান করছেন বড় ধরনের কোন অপরাধমূলক কাজ করার জন্যই কি এই বিপুল পরিমাণে বারুদ মজুদ করেছিল। ধৃতকে হেপাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের করেই পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত।  
রাজ্যে পালাবদলের পর নবান্নে  প্রথম বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কোলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরই রাজ্যের জুড়ে থানা গুলিতে  নির্দেশিকা পাঠানো হয় সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে  অস্ত্র এবং গোলাবারুদ  বাজেয়াপ্ত করতে হবে। সেইসঙ্গে থানার মালখানায় মজুত অস্ত্র গোলাবারুদের সঙ্গে রেজিস্টার এর মিল রয়েছে কিনা সেসব তথ্য। ১৫ ই মে এর মধ্যে সরকারকে জানাতে হবে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *