উচ্চমাধ্যমিকেও দাপট ধরে রাখল দক্ষিণ২৪পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

রাজ্য শিক্ষা

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পরীক্ষার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার ১৪ই মে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই মেধাতালিকায় দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তাদের দাপট মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ধরে রেখেছে। অন্যদিকে পাশের হারে বাকি জেলাগুলিকে টেক্কা  দিয়েছে পূর্ব মেদিনীপুর।
২০২৬ এর উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত  পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে তিনজন পরীক্ষার্থী  যাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তাঁরা হলেন জিষ্ণু কুন্ডু। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। ঋতব্রত নাথ দক্ষিণ২৪পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এর ছাত্র। এবং ঐতিহ্য পাঁচাল  দক্ষিণ চব্বিশ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
এবারে মাধ্যমিক পরীক্ষা সেই সাফল্য উচ্চ মাধ্যমিকের পাশের নিরিখে সেই শিরোপা ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। মেধা তালিকা প্রথম দশে কোলকাতা চারজন পরীক্ষার্থী। স্থান পেয়েছে।। প্রথম দশে ছাত্রী সংখ্যা ৮ জন। পাশের হারে নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। প্রথম দশে রয়েছে ৬৪ জন পড়ুয়া।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *