
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি- ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাড়তে পারে গরম ও অস্বস্তি। বৃহস্পতিবার কোলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যের ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন। অন্যদিকে শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারের বিস্তীর্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বইতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা হলেও কমলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে পূর্বাভাস।

ADVT





