
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফলতা বিধানসভার ভোটের ঠিক পাঁচদিন আগেই শুক্রবার গভীর রাতে ডায়মন্ড হারবার মহাকুমার ফলতায় এলাকায় হিংসা ছাড়ানো,খুনের চেষ্ট সহ একাধিক গুরুতর অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রভাবশালী তৃণমূল নেতা সাইদুল খান। ধৃত সাইদুল খান তাঁর দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ।
পুলিশ সূত্রে জানা গেছে সাইদুল খানের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানো এবং খুনের চেষ্টা সহ একাধিক পুরনো এছাড়া নতুন মামলা ছিল। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফলতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিশেষ অভিযান চালায় এবং তাঁকে গ্রেফতার করে।
এদিকে রাজ্যের শাসকদল বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো এবং নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ
সাইদুল খান ও তার অনুগামীরা ভোটের আগে থেকে এলাকায় সন্ত্রাস তৈরির পরিকল্পনা করেছিল ।বহুদিন মানুষ শান্তিতে নিজের ভোট নিজে দিতে পারিনি বলে অভিযোগ। তবে এবার শান্তিতে ভোট দিতে পারবেন তারা দাবি করেন।
অন্যদিকে তৃণমূল দাবি করছে, ফলতায় পুননির্বাচনের ঠিক আগে ভয় দেখাতেই নতুন সরকার ও তার পুলিশ রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে তাদের সক্রিয় নেতাকে ধরে ধরে গ্রেপ্তার করেছে।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতাকে পুলিশে হেফাজতে রেখে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় অভিজ্ঞ তদন্তকারীরা। ইতিমধ্যে ভোটের আগেই দক্ষিণ২৪পরগণার ফলতার ভোটে অবাধ ও শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা সুষ্ঠ স্বভাবিক রাখতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যৌথ বাহিনী এলাকায় এলাকায় কড়া নজরদারি এবং টহল চালাছে।






