
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফলতা বিধানসভা কেন্দ্রে ২১শে মে ২০২৬ বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে পুনর্নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানালো নির্বাচন কমিশন। এদিন ৩৫কোম্পানী কেন্দ্রী বাহিনী ও পর্যাপ্ত পুলিশের উপপস্থিতে কড়া নিরাপত্তার মধ্য ভোট গ্রহণ পর্ব চলে। কমিশনের দাবি, বৃহস্পতিবার সমগ্র বিধানসভা কেন্দ্র জুড়ে উৎসব এর আবহে মানুষ ভোট দিয়েছেন। প্রশাসনের তরফে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম পূর্ণ প্রস্তুতি ও রাখা হয়েছিল।
নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়, ফলতা বিধানসভার মধ্যে ২৮৫ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে ৯৫ টি কেন্দ্র স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেসব বুথে বাড়তি নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা করা হয়। পাশাপাশি কমিশনার থেকে তরফ থেকে আরো জানানো হয়। ভোটারদের পরিচয় যাচাই প্রক্রিয়াতেও বিশেষ নজর দেওয়া হয়েছিল। ১০০ ভাগ ভোটারের পরিচয়পত্রেই ছবি ছিল বলে দাবি করা হয়েছে। সেই সাথে ভোটের প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ১২ জন মাইক্রো অবজারভার মোতায়েন করা হয়েছিল। কন্ট্রোল রুম ও তাদের সরাসরি নজরদারির আওতায় ছিল। ভোট চলাকালীন কিছু ক্ষেত্রে ভিভি প্যাট যন্ত্র পরিবর্তন করতে হয়েছে বলেও কমিশন জানিয়েছে।মোট ১২ টি ভিভি প্যাট বদল করা হয়েছে। এর ফলে ভোট প্রক্রিয়ায় বড় কোনো প্রভাব পড়েনি বলেই দাবি প্রশাসনের।
এবারে ফলতা পুনর্নিবাচনের ভোটদানের হার কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত বৃহস্পতিবার ফলতায় মোট ভোট পড়েছে ৮৬ দশমিক ১১ শতাংশ। শেষ পাওয়া খবর অনুযায়ী সেটি বেড়ে হয়েছে ৮৭.৭৩শতাংশ। সেক্ষেত্রে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোটদানের হার ছিল ৮৭.২০ । আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফলতায় মোট ভোট পড়েছিল ৮৪.০৭ শতাংশ। পুনরায় ভোটগ্রহণ পর্বে ভোটারদের উৎসাহ যথেষ্ট ছিল বলে মনে করছে প্রশাসন।

ADVT





