সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘে মানুষে লড়াই!সঙ্গীদের তৎপরতায় উদ্ধার আহত মৌলি

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলির এক মৌলি ।তাঁর  সঙ্গীরাই  তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই মৌলের নাম ছাদেক ঢালী (২৪)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কুলতলির মইপিট কোস্টাল থানা এলাকার নাগেনাবাথ মুসলিম পাড়ায়। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য  ছড়ায়। ছাদেকের পরিবার এবং স্থানীয়রা আহত মৌলের যাতে ক্ষতিপূরণ দ্রুত পায় তার জন্য বনদপ্তরের কাছে তারা আবেদন জানান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪দিন  আগে, স্থানীয় ৭ সঙ্গীকে নিয়ে সুন্দরবনের বাতাকাঠীর জঙ্গলে মধু সংগ্রহের জন্য ছাদেক ঢালী  বৃহস্পতিবার সুন্দরবনের জঙ্গলে যখন মধু সংগ্রহ করছিল। গভীর জঙ্গলের ভিতর ওতপেতে থাকা একটি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে,থাবা দিয়ে  আঘাত করতেই ছাদেক রক্তাত্ব অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে। তাঁর আর্তচিৎকার শুনে খুব কাছাকাছি থাকা সঙ্গীরা নিজেদের জীবন তুচ্ছ করে ছাদেককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে। তাড়া খেয়ে বাঘ রণে ভঙ্গ দেয়, গভীর জঙ্গলের ভিতরে গা ঢাকা দেয়। এদিকে গুরুতর আহত অবস্থায় ছাদেকের দ্রুত   নৌকায় চাপিয়ে গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপর প্রথম তাকে  জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *