এবার জাহাঙ্গীর ঘনিষ্ট ফলতার তৃণমূল নেতা ইসরাফিল চাকদার গ্রেপ্তার

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- খোঁজ নেই জাহাঙ্গীরের। এবার গ্রেপ্তার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল চাকদার ।তিনি ফলতার বঙ্গ নগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। তাঁর বিরুদ্ধে অভিযোগ মারধর, হুমকি, প্রতারণার। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ফলতা বিধানসভায় পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তাঁকে গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে বারবার সরব হতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে ফলতা শ্রীরামপুরে জাহাঙ্গীরের বাড়ির ভেতর থেকে দরজায় তালা দিয়ে বন্ধ করা । সম্প্রতি জাহাঙ্গীর খানের রক্ষাকবচও তুলে নিয়েছে কোলকাতা হাইকোর্ট ।জাহাঙ্গীর খানের বিরুদ্ধে স্থানীয়র দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন।

 পাশাপাশি জানা গেছে,  জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইসরাফিল গ্রেপ্তার হওয়ার পর আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। এদিকে অন্য একটি ঘটনায়  তৃণমূলের জাহাঙ্গীরের ঘনিষ্ঠ তৃণমূল শ্রমিক নেতা নাসির শেখ কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে  ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শ্রমিকদের থেকে তোলাবাজির অভিযোগ। এছাড়াও একটি কারখানায় দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্যমজুরি থেকে বঞ্চিত করা ও কাজ থেকে বসিয়ে  দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার নাসির শেখকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। এরপরই তাঁকে আটক করে রামনগর থানার পুলিশ, পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

পরপর গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,কিছুটা হলেও এলাকায় শান্তি ফিরেছে।তবে তাঁদের দাবি অশান্তির বাতাবরন তৈরী করা, ভয় সন্ত্রাসের মুল মাথা এখনও অধরা।তাই দ্রুত জাহাঙ্গীর খান এবং তার সাগরেদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *