সই- বিভ্রাটে চাপে তৃণমূল বিধায়করা ! CID হানা- ক্যানিংপূর্বের বিধায়ক সহ কুনাল,নয়না,তাপস মাইতির বাড়িতে

রাজ্য

সংগৃহীত-ছবি- পশ্চিমবঙ্গ বিধানসভার ৪ বিধায়ক

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিধানসভায় শপথ গ্রহণ এবং হাজিরা খাতায় সইরের অমিল নিয়ে জটিলতায় পড়লেন,দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, ডোমজুড় এর বিধায়ক তাপস মাইতি, কোলকাতা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়,বিধায়ক কুনাল ঘোষ। সইয়ের গরমিলের  তদন্তে  নেমে বিধায়কের বাড়ি পৌঁছে যায় সিআইডির একটি প্রতিনিধি দল। আর এই তদন্ত প্রক্রিয়াকে ঘিরে রাজ্যের রাজনীতিতে  জোর জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, শপথের সময় প্রোটেম স্পিকার তাপস রায়ের সামনে দেওয়া নয়নার সই এবং পরবর্তী সময়ে অধিবেশনে হাজিরা খাতা থাকা সইরের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এই গরমিল নজরে আসার পরেই বিষয়টি নিয়ে হেয়ারস্টিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধানসভার এক উচ্চপদস্থ আধিকারিক। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তের নামে কোলকাতা পুলিশ। হস্তাক্ষর বিশেষজ্ঞ দিয়ে এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এই সূত্র ধরেই বিধায়কদের বাড়িতে বৃহস্পতিবার রাতের পৌছে যায় সেই সিআইডির টিম। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রথমবার বিধায়কের বাড়িতে যান সি আইডি আধিকারিকরা সে সময় নয়না বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না পরবর্তীকালে ফোনে কথা বলা পর সন্ধ্যায় দুই মহিলা ও চার পুরুষ সদস্যের একটি সিআইডি প্রতিনিধি দল নায়নার বাড়িতে পৌঁছায়। ওই দলটির সঙ্গে একজন ভিডিওগ্রাফারও ছিলেন। তারা বিধায়কের প্যান কার্ডের প্রতিলিপি ও সংগ্রহ করেছেন। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন পাঁচবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ।তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘পাঁচবারের বিধায়ক নির্বাচিত হয়েছি এই পরিস্থিতি আমার কাছে অত্যন্ত অসম্মানজনক’। গোটা বিষয়টা পরিষদীয় দলনেতা শোভন চট্টোপাধ্যায় কে বিস্তারিত জানিয়েছেন।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *