
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসতেই চাকরি চলে গেল আরজিকর কান্ডের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সময় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে তদন্ত কঠিন গঠন করা হয়েছিল। কমিটির তরফ থেকে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে ওই সব অভিযোগ সততা মিলেছে। আর এই পরেই সিনিয়র রেসিডেন্টশিপ বাতিল করে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ফেরত দিতে হবে ২০ লাখ টাকা। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস আগামী দিনে কোন সরকারি চাকরি না পান সে বিষয়টিও।
বিরূপাক্ষ বর্ধমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে ছিলেন। বাকি দু’ বছরের জন্য সিনিয়র রেসিডেন্সিপের জন্য তাঁকে ২০ লাখ টাকা জরিমানা দিতে হবে।
জানাগেছে, আর জি কর হাসপাতালে সদস্য না হয়েও ২০২৪ সালের ৯ আগস্ট সেমিনার হলে হাজির ছিলেন। আর এনিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। অভিযোগ আরজিকর মেডিকেল কলেজে দাপিয়ে রাজত্ব চালাতে এবিরূপাক্ষ। সেই সাথে অভিযোগ থ্রেট কালচার। মাথায় প্রভাবশালীদের হাত থাকাই সিনিয়র ডাক্তারদেরও বিরূপক্ষ ভয় দেখাতো বলে অভিযোগ। জুনিয়র ডাক্তাররা বারবার বিরূপাক্ষকে থ্রেট কালচারের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছেন। এই ধরনের অভিযোগগুলি পাওয়ার পর স্বাস্থ্য দফতরের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কয়েক মাস আগে থেকেই সেই রিপোর্ট জমা পড়েছিল। তবে রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার ক্ষমতায় বসে কড়া পদক্ষেপ করল। এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তার তিন দফায় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দফায় বরখাস্ত করে দেওয়া হয়েছে দ্বিতীয় দফায় ২০ লাখ টাকা দিতে হবে ।তৃতীয় ভবিষ্যতে সরকারি কোনো চাকরি যাতে না পায়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কে জানানো হবে।

ADVT





