গ্রেপ্তারের পর  জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে ফলতার রাস্তা ঘোরাল পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এক সময় শুধু ফলতা নয় গোটা দক্ষিণ ২৪ পরগনা যার ভয়ে ভীত থাকতো। ব্যবসায়ী থেকে আমজনতা, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরাও। যার সামনে পিছনে থাকতো অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সরকারি নিরাপত্তা রক্ষী। অসংখ্য গাড়ির কনভয়। রাজ্যের পালাবদলের পর সেই সাম্রাজ্যের- দাপট আর নেই। তৃণমূলের এক সময়ের জাহাঙ্গীর খানকে এবার হাফপ্যান্ট আর গেঞ্জি পরিয়ে তারা নিজের এলাকায় ঘোরালো ফলতা থানার আইসি পার্থসারথি ঘোষ।

প্রসঙ্গত গত সোমবার নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে।এদিন ধৃতকে প্রথমে কোলকাতায় নিয়ে আসা হয়।পরে রাতে তাঁকে ফলতা থানায় নিয়ে আসে পুলিশ। পরের দিন মঙ্গলবার সকাল ৭টা নগাদ ধৃত জাহাঙ্গীর খানকে ফলতা থানা থেকে বের করে সরকারী স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক পরীক্ষার পরই ডায়মণ্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়।

এদিন সকাল থেকে আদালত চত্তরে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।আইনজীবি সূত্রে জানা গেছে, ২০২১সালে ভোট পরবর্তী হিংসা একটি মামলায় জাহাঙ্গীরকে ডায়মণ্ডহারবার এসিজেএম আদালতে পেশ করে ফলতা থানার পুলিশ।যদিও এদিন কোন আইনজীবি জাহাঙ্গীরের হয়ে আদালতে সওয়াল করতে না চাওয়ায় শেষে সরকারি লিগাল এডসের এক আইনজীবি তাঁর হয়ে সওয়াল করেন।তবে অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।সেই সঙ্গে তদন্তকারীদের তদন্তের স্বার্থে ৯দিনের পুলিশ হেপাজতের আবেদনের ভিত্তিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ৫দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

পুলিশ হেপাজতে থাকাকালীন আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরকে  হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে ফলতার রাস্তায় ঘোরনো হয়।তবে পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার পুননির্মাণ করতে রাস্তায় বের করা হয়েছিল।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *