
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়ে বারে বারে বিভিন্ন মহল থেকে যেমন প্রশ্ন উঠেছিল। তেমনি রোগী ও রোগীর আত্মীয়রাও বহু অভিযোগ করতেন ।কোথাও জলের মত দুধ ,একেবারে পাতলা ডাল,,এক টুকরো মাছ, দুধ, কলা আর ডিম,,পাউরুটির বদলে বিস্কুট দিয়ে কাজ সেড়ে ফেলা হতো বলেই অভিযোগ উঠছে বিভিন্ন হাসপাতালে । এর ফলে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের মান নিয়ে বহুদিনের অসন্তোষ একটা তৈরি হয়েছিল ।তবে আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানভায় পেশ হলো বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট। এই বাজেটেই রাজ্যের স্বাস্থ্যপরিকাঠাম ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিল রাজ্য।
বিগত কয়েক বছর ধরে সরকারি হাসপাতালে খাবারের মান নিয়ে অভিযোগ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালে প্রতিদিন একজন রোগীর খাওয়ার জন্য বরাদ্দ ছিল ৫৬ টাকা ৬৪ পয়সা। এর ফলে তিন বেলা খাবার দিতে গিয়ে অনেক সময় তার মান বজায় রাখার মত সম্ভব ছিল না এমনই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের একাংশে ।তবে সোমবার বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে সরকারি হাসপাতালে রোগীদের খাবারের মান বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, পিজি হাসপাতালের খাবার নিয়ে চিকিৎসকদের মুখে শোনা ভয়ঙ্কর বর্ণনা দিতে যে বলেন, ‘আপনাদের হয়তো আলোচনায় আসবেনা। আজ একটা বড় পুণ্যের কাজ করেছেন অর্থমন্ত্রী। সেটা হলো হাসপাতালে ৫৬ টাকায় তিন বেলা খাবার দেওয়া হতো। আমি পিসিতে ভিজিটে গিয়েছিলাম। ডাক্তাররাই বলছেন,দুপুরেও কুমড়ো। রাতেও কুমড়ো। আমি বললাম কেন? আগের মুখ্যমন্ত্রী তো বলতেন এটা ‘সোনার হাসপাতাল’। ওরা তখন বলল কি করবে? ঠিকাদার সাপ্লায়াররা ৫৬ টাকা ৪৪ পয়সা বরাদ্দ। এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে। ওরা বলল ১০৪ টাকায় মোটামুটি হবে। এরপরই মুখ্যমন্ত্রী বললেন, আমি স্বপন দা কে বললাম? ওটা ১০৪ নয়, ১১০ টাকা করে দিন। কিন্তু রোগীরা ভালো খাবার পাক। আমরা ১১০ টাকা করে দিয়েছি। হাসপাতালে কোন শিল্পপতি কোন কোটিপতি লোকের পরিবারের সদস্যরা যান না। তাঁরা প্রাইভেটে যান। অত্যন্ত গরিব মানুষরা যান। আজ ১১০ টাকা করে ডায়েট করে। দেওয়া হয়েছে। আর কি বলব—‘। নতুন বাজেট অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ‘ফুল রাইস ডায়েট’ এর দৈনিক বরাদ্দ ৫৬ টাকার ৬৪ থেকে বাড়িয়ে ১১০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে’। তবে বাজেটে রাজ্য সরকারের এই ঘোষণার পর হাসপাতাল গুলির খাবারের মান অনেকটাই ভালো হবে ।শুধু মাত্র গুনগত মান পরিমাপ নয় পুষ্টিগুণ সমৃদ্ধ বহু খাবার আগামীদনে হাসপাতালে ভর্তি রোগীদের দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীদের একাংশ।






