
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস রেল স্টেশন চত্বরে অবৈধ দখলদারির বিরুদ্ধে এবার অভিযানে নামলো রেল ।শনিবার গভীর রাতে এক বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান।অস্থায়ী পরিকাঠামো,গুমটি দোকান ভেঙে দেওয়া হয়।
রেলের জমি থেকে বেআইনি দোকান, রাস্তার ধারে অস্থায়ী স্টল গুলিতে সরাতে বুলডোজার নামানো হয়,। পূর্ব রেলের আধিকারিকদের দাবি রেলের জমি জবরদখল মুক্ত করতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ বাড়াতে এই পদক্ষেপ করা হয়েছে।
রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক রেলের জমি পুনঃরূদ্ধারে নেমে একাধিক জায়গায় চলেছে অভিযান। সূত্রের খবর চলতি মাসে শুরুতে পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন ব্যবসায়ী ও দোকানদারদের উচ্ছেদের নোটিশদেয়।সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেউ স্বেচ্ছায় দোকান,গুমটি না সরানো এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে শনিবার রাত দশটা নাগাদ জিআরপি এবং আরপিএফ একে একে গোটা স্টেশন চত্বর সহপুরো এলাকা ঘিরে ফেলে। ব্যারিকেট গড়ে তোলে।পরে মাইকিং করে ব্যবসায়ীদের শেষবারের মতো জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হলেও কেউ এগিয়ে না আসায়, বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি গুমটি, অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে হাওড়া, শিয়ালদা, দমদম, হাবরা ,যাদবপুর,বারুইপুর,সোনারপুর,লক্ষ্মীকান্তপুর সহ একাধিক স্টেশন ও রেলের জমিতে থাকা অস্থায়ী দোকান,গুমটি ভেঙে ফেলতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল।






