
তপন দাস, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উঠে গেছে পিচের আস্তারন,দীর্ঘ দিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে রাস্তা।বেহাল রাস্তা সংস্কারের দাবীতে সারভারত কৃষকসভার ডাকে সুন্দরবনের রায়দিঘীতে কান্তি গাঙ্গুলীর নেতৃত্বে পথে নেমে বিক্ষোভ দেখাল বামকর্মী সমর্থরা।ঘন্টা দুয়েকের পথ অবরোধে ব্যাপক যানজট। দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থানা অন্তর্গত রায়দিঘি বিধানসভার কনকন দিঘী থেকে নগেন্দ্রপুর রাস্তা বেহাল হয়ে পড়া রাস্তা সংস্কারের দাবীতে বুধবার বিকেলে অবস্থান বিক্ষোভ করল সিপিআইএম কর্মী সমর্থকরা। । এই আন্দোলনে নেতৃত্ব দিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী । উপস্থিত ছিলেন, সাম্য গাঙ্গুলী, রউফ আলী মোল্লা, রফিক শেখ সহ অন্যান্য নেতৃত্ব। মূলত তাদের দাবি ছিল দীর্ঘ কয়েক বছর ধরে কন কন দিঘী থেকে নগেন্দ্রপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার পর্যন্ত বেহাল অবস্থায় হয়ে পড়েছে।এর জেরে প্রতিদিন মানুষের যাতায়াত সময় লাগছে । অসুস্থ ব্যক্তিদের কে হাসপাতালে নিয়ে যেতে গেলে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়। এছাড়াও রাস্তায় অসংখ্য ছোট বড় গর্তে বর্ষা জল জমে থাকায় প্রতিনিয়ত টোটো এবং অটো উল্টে গিয়ে আহত হচ্ছেন মানুষজন । এদিন বেলা ৩টে থেকে বৈকাল ৫টা পর্যন্ত রাস্তা অবরোধ হয়। এই অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং টোটো চালক অটোচালক ভ্যান চালকরাও রাস্তায় তিন ঘন্টা দাঁড়িয়ে এই আন্দোলনকে সার্থক করেন। তবে বাড়ি ফেরত নিত্যযাত্রীদের কিছুটা সমস্যা হলেও সংবাদ মাধ্যম দেখে তাঁরা বলেন,’এ ধরনের আন্দোলন প্রয়োজন ছিল।কারন প্রতিদিন প্রান হাতে নিয়ে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।প্রশাসনের কর্তারাও সব দেখছেন কিন্তু নিশ্চুপ’।
এই আন্দোলন প্রসঙ্গে সিপিআইএম নেত সাম্য গাঙ্গুলী বলেন , “এক মাসের মধ্যে যদি না রাস্তা ঠিকঠাক হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করবো এবং বিডিও অফিসে বিক্ষোভ ও অবস্থান করবো।






