
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রো কেমিক্যলের ন্যাপথার পাইপলাইন ফেটে বিধ্বংসী অগ্নি কান্ডের ঘটনা ঘটল হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জিতপুর এলাকায় ।এর জেরে আগুন লেগে যায় দুটি বাড়িতে। দমকলের একাধিক ইঞ্জিনে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়া বেশ কয়েকজনকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ (মঙ্গলবার) ভোর ৪টা থেকে সাড়ে ৪টের মধ্যে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এদিন ভোরে থেকেই এলাকায় প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়।সেই সঙ্গে একের পর এক বাজ পড়তে থাকে। সেই সময় হঠাৎ করে পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে পড়ে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় পাইপলাইনে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর জানার পরেই ঘটনাস্থলে আসে দমকল এবং প্রশাসনের আধিকারিকরা।
আগুন ধরে যাওয়ার ফলে আশপাশের কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হন।স্থানীয় বাসিন্দা ও শোধনাগারের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে সূত্ররে খবর। যদি এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারনে আগুন লাগলো ।তবে প্রশাসন এবং শোধনাগার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোন সংবাদমাধ্যমে কোন মন্তব্য করতে চাননি ।যদিও ক্ষয়ক্ষতি পরিমাণ কত জানা যায়নি । ন্যাপথা হল অপরিশোধিত তেল। দাহ্য একটি পেট্রোলিয়াম পণ্য। যা পেট্রোল ও কেরোসিনের মত জ্বালানি উৎপাদনের জন্যা মুলত ব্যবহৃত করা হয়।
সূত্রের শেষ পাওয়া খবর অনুযায়ী বেশির ভাগ আগ্নদগ্ধরা তমলুক হাসপাতালে ভর্তি।তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় কোলকাতায় স্থান্তরিত করা হয়েছে।
তবে ঠিক কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান বাজ পড়ে পাইপ লাইন ফেটে আগুন লাগতে পারে।যদিও হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।






