
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাতভর পুলিশের তল্লাশি। বারুইপুরে নাবালিকা খুনের ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে একজনের নাম দিবাকর মন্ডল আরেকজনের নাম প্রভাস সর্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে ।একই সঙ্গে আর তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের দফায় দফায় জেরা করে অভিজ্ঞ তদন্তকারীরা জানতে পেরেছেন। খুনের পিছনে ছিল অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের ছক। ৪জন মিলেই পরিকল্পনা করেছিল। যদিও কোন মুক্তিপণের ফোন মৃত নাবালিকার বাবার কাছে আসেনি। আর এখানে তৈরি হয়েছে ধোঁয়াশা, বিস্তর প্রশ্ন চিহ্ন ।বয়ানে অসঙ্গতি দেখতে পাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।
আজ সোমবার ধৃতদের বারইপুর আদালতে পেশ করা হয়। এই ঘটনার বিস্তারিত জানতে হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ। নাবালিকাকে ধর্ষণ- খুনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্তের নেতৃত্বে ৬সদস্য সিট ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উত্তপ্ত পরিস্থিতিতে বারুইপুরে তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে থমথমে পরিস্থিতি বারুইপুরের সূর্যপুর হাট সংলগ্ন এলাকায়। ১৬৩ ধারা জারি করে করা হয়েছে, বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায়। বি এন এস এর এই ধারা অনুযায়ী তিন থানা এলাকার পাঁচজন বা তার বেশি মানুষসেরে জমায়েত নিষিদ্ধ। সেই সঙ্গে চলছে জোরদার পুলিশের টহল।
এই ঘটনার নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।পাশাপাশি মঙ্গলবার নাবালিকার বাবাকে ভবানী ভবনের সাক্ষাতের জন্য ডেকেছেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
রাতে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কল করে নির্যাতিতার মায়ের সঙ্গে রাতে কথা বলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের যাবে বলে মিতার মাকে আশ্বাস দান ডায়মন্ড হারবারে সাংসদস।
স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকার এক স্কুলের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই নাবালিকার একটি অটোতে উঠতে দেখা গিয়েছে ।সেই অটোচালক যুবককে হাতে পেয়ে উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে। তাতে তার মৃত্যু হয় ।
এদিকে বাইরের কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হবেনা বলেই কড়া পাহারর ব্যবস্থা করা হয়েছে।জানা গেছে ,গড়িয়ার ঢালাই ব্রীজ থেকে সমস্ত গাড়ী আটকে দেওয়া হয়েছে।






