ভোটের মুখে  রেশন দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় ইডি’র তল্লাশি

রাজ্য

প্রতীকী ছবি—-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ভোট আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযান রাজ্যে। রেশন দুর্নীতি মামলায় এবার কোলকাতা , মুর্শিদাবাদ বনগাঁ সহ ১২টি জায়গায় নতুন করে আবারও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। জানা গেছে, কোলকাতার লর্ড সিনা রোডের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এছাড়া পোদ্দার কোর্টের একটি খাদ্য সরবরাহ কোম্পানিতে তল্লাশি চলছে।

 বেশ কয়েক বছর ধরেই রেশন দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছিল। পড়ে তাঁরা জামিনের মুক্তি  হয়েছেন। কিন্তু এখনো দুর্নীতির একেবারে শিকড়ে পৌঁছতে পারেননি অভিজ্ঞ তদন্তকারীরা। দুর্নীতি সেই পর্দা ফাঁস করতেই শুক্রবার  ভোরে থেকেই ইডি আধিকারিকরা একাধিক দলে ভাগ হয়ে একসঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
শুক্রবার ভোরে কোলকাতার পাশাপাশি বনগাঁ, মুর্শিদাবাদ ,হাওড়া সহ মোট ১২ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন এই আধিকারিকরা। একাধিক ব্যবসায় বাড়িতে হানা দিয়ে চলছে চিরুনি তল্লাশি। জানা গেছে, শুক্রবার পোদ্দার কোর্টের ৮ তলার তিন নম্বর গেটের এক ব্যবসায়ী, মিন্টু পার্কের এক ব্যবসায়ের একাধিক অফিসে তল্লাশি চালাচ্ছে, ইডি আধিকারিকরা। লড সিনা রোডেরওই ব্যবসায়ী বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ইডি সূত্রের খবর, রেশন দূর্নীতি মামলায় এক ব্যক্তিকে এক গ্রেফতার হন। আর তাঁকে টানা  জিজ্ঞাসাবাদ চালিয়ে একাধিক ব্যবসায়ীর নাম ইডির হাতে আসে। আর সেই সূত্র ধরেই শুক্রবার এই তল্লাশি অভিযান। ইডিও আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।

 উল্লেখ্য ২০২০ সালের রেশন দুর্নীতির তথ্য পুলিশের হাতে আসে। যার তদন্ত ভার পায় ইডি। এই ঘটনায় একের পর এক অনেক বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে অনেকে জামিন পেয়েছেন। এছাড়াও অনেকে এখনো জেলে রয়েছেন।  

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *