
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ভোট প্রচারে নেমে পড়েছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই মিনাখাঁয় নির্বাচনী প্রচার করলেন তিনি।আর সেখান থেকে সুন্দরবনকে নিয়েই বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মিনাখাঁর প্রচার সভা থেকে তৃণমূল সুপ্রিম বলেছেন, সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হবে। তিনি এদিন বলেছেন, ‘সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ। আলাদা জেলা করব আগামী দিন। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। যাতে এখানে সব কিছু সামনে পান। দূরে যেতে না হয়’।
পাশাপাশি তিনি এদিন আরো বলেন, ‘সুন্দরবনে থানার হয়েছে। এস এন সি ইউ আছে ,মাদার এন্ড চাইল্ড হাব হয়েছে। এখানে একদিকে কুমির অন্যদিকে বাঘের সঙ্গে লড়াই’। এদিন সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুন্দরবনকে নিয়ে আলাদা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে’। সেই সঙ্গে তিনি জানান, ‘আমরা সুন্দরবনকে গুরুত্ব দিই। সুন্দরবনের একাধিক উন্নয়ন হয়েছে’।
এদিন প্রথমে উত্তর ২৪পরগণার মিনাখাঁয় সভা করেন তিনি।সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে সভা করেন।পরে তিনি এদিন সভা করেন পলতা,পানিহাটি,বাগুইআটিতে।

ADVT



ADVT


