বঙ্গোপসাগরে ট্রলার ডুবি,অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ মৎস্যজীবি

রাজ্য

প্রতীকী ছবি–

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রবল ঢেউ। গভীর সমুদ্রের মাছ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার। প্রাণপণ লড়াই করে প্রাণে বাঁচলো ১২জন মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ বকখালি ফেজারগঞ্জ এলাকা থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে। ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করেছে কাছাকাছি মাছ ধরা অন্য ট্রলারের মৎস্যজীবীরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে প্রশাসনের তরফ থেকে সমুদ্রের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।যদিও তা উঠে গেছে ৮ই জুলাই। তবে মাঝে মধ্যে বৃষ্টি,ঝোড়ো হওয়া চলছে । ইলিশের মরশুমে মাছ ধরতে রওনা দিয়েছিল নামখানা ফেজারগঞ্জের ‘আল ফাতেহা ‘নামের একটি মৎস্যজীবীদের ট্রলার। আজ গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎই ট্রলারে হু হু করে জল ঢুকে মুহূর্তের মধ্যে কাত হয়ে ডুবতে শুরু করে। বিপদের শঙ্কায় আগে থেকে বুঝতে পেরেই এক মুহূর্ত দেরি না করে ১২ জন মৎস্যজীবী জলে ঝাঁপ দেন।

 উঁচু উঁচু বাড়ি সমান প্রবল ঢেউয়ের তোর। অন্যদিকে জীবন বাঁচাতে আপ্রাণ লড়াই।  এমন দৃশ্য দেখে আশপাশে মাছ ধরতে যাওয়া অন্য মৎস্যজীবীদের ট্রলার তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসে। একে একে সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করে নিজেদের ট্রলারে তুলে নেয়।

ইতিমধ্যে উদ্ধার হওয়া ১২ জন মৎস্যজীবিকে বকখালি ফ্রেজারগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে বলে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র   জানান।  তবে তাদের প্রাথমিক অনুমান, সম্ভবত মেশিনে লাগানো পাইপ ফেটে অথবা তক্তা ফেটে জল ঢুকতে পারে। তবে সকলেই নিরাপদে আছেন বলে তিনি জানান।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *