উত্তাল সমুদ্র,গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের বাসিন্দা !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিম্নচাপের জেরে গতকাল থেকে চলছে টানা বৃষ্টি। আর সেই সঙ্গে অমাবস্যার কোটালে সমুদ্রের জলস্তর বৃদ্ধি। উত্তাল ঢেউ গঙ্গাসাগরে।এরই মধ্যে  গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেলেন এক পুণ্যার্থী । তিনি উত্তরপ্রদেশের  বাসিন্দা,নাম সন্দীপ গৌড় (২৬) ।ঘটনার খবর জানার পরই বিপর্যয় মোকাবিলা বাহিনী এছাড়া সাগর কোস্টাল পুলিশ স্পিড বোর্ডে তল্লাশি শুরু করে। যদিও ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ায় অনেক আগে থেকেই প্রশাসনের তরফ থেকে বকখালি, সাগরদ্বীপ প্রভৃতি এলাকায় জনসাধারনকে  বার বার মাইকিং প্রচার করে সর্তক করা হয় ।


পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তর প্রদেশ থেকে কয়েকজন পুণ্যার্থীর  একটি দল।গতকাল গঙ্গাসাগরে আসেন।এরপর গঙ্গাস্নানের সময় সন্দীপ গৌড় নামে ২৬ বছর বয়সী যুবক সাগরের প্রবল স্রোতে তলিয়ে যায় ।তাঁর সঙ্গে থাকা অন্য পুণ্যার্থীরা বেশ কিছুক্ষন খোঁজাখুজির পর পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালে, সাগর কোস্টাল থানা পুলিশ সিভিল ডিফেন্স,স্পিড বোর্ড নিয়ে তল্লাশি চালায় । পরে নামানো হয় ডুবুরি। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো সমুদ্রে তলিয়ে যাওয়া যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার পর আজ সকালে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে আসা ওই পুণ্যার্থী দলের সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন । 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *