
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কিছুদিন বিরতির পর আবারও স্বমহিমায় বৃষ্টি ।বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার কোলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক দিকে অরন্ধন সঙ্গে বিশ্বকর্মা পুজো আর আজ থেকেই রাজ্য জুড়ে উৎসবের আমেজ শুরু। ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপের তৈরির কাজ চলছে দ্রুত গতিতে, আর সেই আবহেই ঝড় বৃষ্টির দুর্যোগ। উদ্বেগের ভ্রুকুটি পুজো কর্তাদের।
আইএমডি জানিয়েছে সৌরাষ্ট্রসংলঘ্ন উত্তরপূর্ব আরব সাগরের নিম্নচাপ এলাকা থেকে একটি মৌসুমী অক্ষরেখা দৌসা, জয়পুর ,আগ্রা ,লখনৌ ,গয়া, সাগরদ্বীপ হয়ে উত্তর-পূর্ব বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশ থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে এই দুই এর প্রভাবে ভাদ্রের শেষ লগ্নেও বাংলায় বৃষ্টি অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে।।
আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঝড় বৃষ্টির শতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিশ্বকর্মা পূজার দিন পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলী, হাওড়াও পুরুলিয়ায় বৃষ্টি বাড়বে পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার কোলকাতা ,দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর ,ঝাড়গ্রাম ,পুরুলিয়া, বাঁকুড়ার একাধিক জায়গায় বৃষ্টি চলবে ।রবিবার বৃষ্টি বাড়বে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোলকাতাতেও।

ADVT

ADVT


ADVT

