
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল অন্নপূর্ণা দিবস। আর এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী ভাতা এবং আর্থিক সহায়তার সঙ্গে বেআইনি মাদক ব্যবসা বন্ধ করা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করার ক্ষেত্রে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নিতে চলেছে বলে আরো একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা রেজিস্ট্রেশন এবার হবে মহিলাদের নামেই’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বাংলায় পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’। এদিন সল্ট লেকে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। আর সেখান থেকেই এদিন অন্নপূর্ণা যোজনা চতুর্থ কিস্তির টাকা মহিলাদের একাউন্টে ঢুকবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন তিনি সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একগুচ্ছ বড় ঘোষণা করেন।তিনি জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি অনুযায়ী চালু হওয়া অন্নপূর্ণা যোজনা মাধ্যমে ইতিমধ্যে রাজ্য জুড়ে দেড় কোটিরও বেশি মহিলার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হয়েছে’। সেই সাথে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অন্নপূর্ণা দিবস পালন করা হচ্ছে ।পিএম আবাস প্রকল্পের বাড়ির মালিক হবেন মহিলারাই। একজন মা-বোনের উপরে ও অত্যাচার হলে ছাড়বো না। আমরা কমিশন গড়েছি। এই সরকার শুধু ভাতা দিতে আসেনি এই রাজ্যের সংস্কার করতে এসেছে। রাজ্যের প্রত্যেকটি কন্যা মহিলাকে রক্ষার শপথ নিয়েছে এই সরকার’। এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নথিভুক্ততে মহিলাদের প্রাধান্য দেওয়া থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, বিধবাপেনশন, কন্যাদের পড়াশোনা, আইসিডিএস এবং আশা কর্মীদের বেতন সহ একাধিক বিষয় ঘোষণা করে তিনি। সেই সাথে তিনি জানান, ‘রাজ্যে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ির তৈরির জন্য তালিকা তৈরি হয়েছে। সেই বাড়িগুলির মালিকানা পরিবারের মহিলাদের নামে করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির এগ্রিমেন্ট মহিলাদের নামেই করা হবে এবং বাড়ির মালিক মহিলারাই হবেন’। এছাড়া তিনি বলেন,’ রাজ্যের বাল্যবিবাহ এবং কম বয়সে মা হবার বিপদজনক প্রবণতা ঠেকাতে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন সভা মঞ্চ থেকে। পাশাপাশি তিনি পরিসংখ্যান দিয়ে জানান, গত ছমাসে রাজ্যে প্রায় ৬০ হাজার বাল্যবিবাহ, টিনেজার ডেলিভারি ঘটনা ঘটেছে যার মধ্যে শুধু মুর্শিদাবাদ এই ১৩,০০০ দক্ষিণ ২৪ পরগনা ৭ হাজার এবং ১৮ এর নিচে মেয়েদের বিয়ে দিলে শুধু অভিভাবকদেরই নয়, বিয়ে দেওয়ার কাজী কিংবা পুরোহিত কেও শ্রীঘরে যেতে হবে।‘। সেই সাথে তিনি বলেন, পশ্চিমবঙ্গেকে পূর্ণাঙ্গ নেশা মুক্ত করতে সমস্ত বেআইনি মাদক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। রাজ্যের নেশার বিরুদ্ধে আরো জোরদার অভিযান প্রয়োজন। বেআইনি নেশা কেন্দ্রগুলি বন্ধ করার ক্ষেত্রে মহিলাদেরও এগিয়ে আসা দরকার। নেশা মুক্ত ভারত ,নেশা মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে’।

ADVT

ADVT


ADVT

