ডায়মণ্ডহারবার ১১৭নং জাতীয় সড়কে সরকারি বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ! মৃত১ আহত ২

রাজ্য

প্রতীকী ছবি–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সরকারি বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল মোটরবাইক আরোহী এক গৃহবধুর ।ঘটনা দ্রুত আহত হয়েছেন ওই মহিলার স্বামী এবং ছেলে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার ১১৭নং জাতীয় সড়কের কেল্লার মোড় এলকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ওই মহিলার নাম এসমোতারা বিবি (৩২) গুরুতর আহত স্বামী মুর্শিদ শেখ (৩৯) এবং  তাঁর ছেলে মশিকুল শেখ (১৬ )।আহত দুজনে চিকিৎসা চলছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গিয়েছে,মন্দিরবাজার এলাকার বাসিন্দা ওই দম্পতি এদিন সকালে স্বামী -স্ত্রী এবং ছেলেকে নিয়ে মোটরসাইকেল ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিলেন ঠিক সে সময় ডায়মন্ড হারবার  ১১৭ নম্বর জাতীয় সড়কের কেল্লার মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে রামগঙ্গা গামী একটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এই  সংঘর্ষের জেরে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বাইকের আরোহীরা রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে ।  দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত তিনজনকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ  ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়।  এদের মধ্যে এসমোতারা  বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় গুরুতর আহত দুইজনে চিকিৎসা চলছে হাসপাতালে। এদিকে এই ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে পুলিশি হস্তক্ষেপে দ্রুত যানজটমুক্ত হয়। ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এদিকে এই দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।তাঁদের অভিযোগ “জনবহুল এলাকা এবং কেল্লার মোড় অত্যন্ত দুর্ঘটনা প্রবন হওয়া সত্ত্বেও এই জায়গায় কোন ট্রাফিক থাকেনা।মাঝে মধ্যে দুর্ঘটনা লেগে থাকে।তাই প্রশাসনের উচিত ডায়মন্ডহারবার শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক নজরদারি আরও কঠোর করা প্রয়োজন”।

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *