
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- টুথপেস্ট এর ভিতর সোনা পাচারের অভিযোগে সাত সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ে।
বুধবার ক্যানিং- বারুইপুরের রোডের ধলিরবাটি মোড়ের পুলিশের চেকিং এর সময় সাত সোনা পাচারকারীকে হাতেনাতে ধরে ক্যানিং থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে সোনা চুরি করে একটি চার চাকার গাড়িতে
ক্যানিংয়ের দিকে আসছে। এমনি গোপন খবর আসে পুলিশের কাছে। এরপরই শুরু হয় নাকা চেকিং। সন্দেহজনক একটি চার চাকার গাড়ি দাঁড় করিয়ে চালানো হয় তল্লাশি। আর সেই গাড়ি থেকে টুথপেস্ট টিউব কেটে উদ্ধার করা হয় ৭০ গ্রাম সোনা।যার বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি। এই ঘটনায় পুলিশ ওই পাচারকারী দলের মোট সাতজনকে গ্রেফতার করে। ধৃতদের আলিপুরে আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে। এই চক্রের বাকিদের ধরতে তৎপরতা শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
