
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নৈহাটি থেকে টানা দক্ষিণ 24 পরগনার জোকা পর্যন্ত এসি বাস পরিষেবা এবার চালু হল।যদিও সরকারি বাস পরিষেবা নয় ।বেসরকারি ভাবে সেই দীর্ঘ রুটে এসি বাস পরিষেবার উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত চট্টোপাধ্যায়। এদিন সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবার সূচনা করেন আপাতত । এই মুহূর্তে ১০টি বাস চালানো হবে। আপ ডাউন মিলিয়ে প্রতিটি বাস দিনে দুটি ট্রিপ করবে।
উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে ,নৈহাটি থেকে ছেড়ে ব্যারাকপুর, ডানলপ, ইকম্পেস, টাটা মেডিকেল সেন্টার, নারকেল বাগান, উইপ্রো, করুণাময়ী, চিংড়িঘাটা, মাঝেরহাট, তারাতলা হয়ে দক্ষিণ২৪পরগণার জোকা পৌঁছবে। ওই বাস আবার ফেরার সময় ওই একই রুট ধরে ফিরবে। এই বাস রুটের দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার।
এদিন নৈহাটি জোকা বাস পরিষেবা নিয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, ‘রাজ্যের পরিবহন ব্যবস্থা আরো চাঙ্গা করতে আজ বেসরকারি উদ্যোগে নৈহাটি যোগা এসি বাস পরিষেবার উদ্বোধননি অনুষ্ঠানে আমি হাজির ছিলাম আপাতত এই রুটে ১০টি বাস চলবে। পাশাপাশি তিনি আরো বলেন, নৈহাটি বাস থেকে বাস বেরিয়ে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, বিশ্ব বাংলা হয়ে টাটা মেডিকেল, চিংড়িঘাটা অতিক্রম করে বাস যাবে জোকা বাস ডিপো পর্যন্ত। সেই সাথে এদিন পরিবহনমন্ত্রী আরও জানান, যাত্রীদের উন্নত পরিষেবা দিতে আধুনিক বিশ্রামাগার গড়ে তোলা হবে। শুধু তাই নয় আগামী দিনের নৈহাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চালানোর প্রতিশ্রুতিও দেন পরিবহনমন্ত্রী। তিনি বলেছেন, আগামী দিনে নৈহাটি বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি, বীরভূম, আসানসোল, দুর্গাপুর গামী বাস চলবে’।






