পচা মাংস বিক্রির অভিযোগ, কাকদ্বীপে আটক বিক্রেতা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভালো মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগ উঠল কাকদ্বীপের এক নামি মাংসের দোকানে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাকদ্বীপের এক অনুষ্ঠান বাড়ির জন্য ১২০ কেজি খাসির মাংস অর্ডার দেওয়া হয়েছিল। অভিযোগ ,সেখানে ভালো মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল পচা মাংস। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের বামুনের মোড় এলাকায়। শুক্রবার দিন এই ঘটনা আজ শনিবারই প্রকাশে আসে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত মাংস বিক্রেতাকে আটক করা হয়েছে ,চলছে জিজ্ঞাসাবাদ।
জানা গেছে, কাকদ্বীপের বামুনের মোড় এলাকায় এক নামি সংস্থার নামে খাসির দোকানের নাম রাখা হয়েছিল। এলাকায় বেশ জনপ্রিয় ছিল ওই দোকানটি। সাধারণ মানুষের আস্থাও অর্জন করেছিল। শুক্রবার এক অনুষ্ঠানের জন্য ওই মাংসের দোকান থেকে ১২০ কেজি খাসির মাংসের অর্ডার দেওয়া হয।অভিযোগ ভালো মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে দেওয়া হয়েছিল।
এই ঘটনা বুঝতে পারার পরই অনুষ্ঠান বাড়ির লোকজন আজ সকালে ওই মাংস বিক্রেতার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। ঘটনায় জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছাড়ায় । ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ।পরে পুলিশ ওই বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সেই সাথে পচা মাংস নমুনা  সংগ্রহ করে। কিভাবে এই পচা মাংস এলো। এর উৎস নিয়েই ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে কাকদ্বীপের পুলিশ।  

অন্যদিকে কাকদ্বীপের উকিলের বাজার ও নামখানার বিভিন্ন দোকানে অভিযান চালায় খাদ্য  সুরক্ষা দপ্তর। সবজি মুদিখানা খাবারের  দোকানের জিনিসপত্রের দামের বিষয় খোঁজখবর নেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তবে কাকদ্বীপে পচা মাংসের ঘটনা চাউর হতেই স্থানীয় বাসিন্দারা  উদ্বিগ্ন।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *