রাজ্য জুড়ে জোর তল্লাশি,দক্ষিণ২৪পরগণার বজবজে জঙ্গি যোগ সন্দেহে গ্রেপ্তার যুবক

রাজ্য

প্রতীকী ছবি–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আবারও গ্রেপ্তার রাজ্যে। এবার এনআইএ এজেন্সির হাতে গ্রেফতার হল দক্ষিণ২৪পরগণার বজবজের শেখ জুম্মান। ধৃতের  সঙ্গে বাংলাদেশী জঙ্গি সংগঠনের যোগ থাকার অভিযোগ করছেন তদন্তকারীরা। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে তবে কি  রাজ্যে  জাল বিস্তার করেছে বাংলাদেশের জঙ্গি মডিউল।
আজ সোমবার সকালে রাজ্যের মোট পাঁচ জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনআইএ। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তল্লাশি চালায় তারা ।একই সঙ্গে তল্লাশি চলে পূর্ব বর্ধমান ও দক্ষিণ২৪পরগণার ডায়মন্ড হারবারে দুই জায়গায়। আর এর মধ্যেই জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত শেখ জুম্মানের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। শেখ জুম্মানের বাবাকে দেওয়া ‘ইন্টিমেসন অফ এরেস্টে’এ জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহীতায় ২০২৩ এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫২ এবং ১১৩(৫) ধারা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন। ১৯৬৭ এর ১০-১৩ ,১৬,৩৮,৪৯ ও ৪০ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে শেখ জুম্মান হোসেনকে। কোন কারনে জুম্মানকে গ্রেফতার করা হয়েছে সেটাও জানিয়ে দিয়েছে এনআইএ এজেন্সি। তাঁরা বলেছে এই মামলায় চার্জশিট ভুক্ত অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তারা যোগাযোগ থাকার তথ্য পাওয়া গিয়েছে। ও তিনি PURVA AKASH  এ আকাশ নামের রেডি ক্যালাইজ টেলিগ্রাম গ্রুপের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
প্রসঙ্গত জামাত উল মুজাহি দিনের মাথায় যেসব জঙ্গিরা রয়েছে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে IMK সংগঠন কে আরও বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে গুয়াহাটি থেকে বেশ কিছু মানুষকে গ্রেফতার করা হয়। আরো বেশ কিছু তথ্য জানা যায় আর এই সূত্র ধরেই দেখা যাচ্ছে তাদের জাল পশ্চিমবঙ্গেও ছড়িয়ে থাকতে পারে। পশ্চিমবঙ্গের এই জায়গা ছাড়াও আসামের ৫টি জায়গায় চলছে তল্লাশি অভিযান ।এই জঙ্গি মডিউল নিয়ে প্রথমে তথ্য পায় স্থানীয় পুলিশ তারপর এ বিষয়ে হাত নেয় NIA  ।

 

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *