বিহারের ‘জাল’ সার্টিফিকেট ! দক্ষিণ২৪পরগণা জেলায় ২চিকিৎসকে বরখাস্ত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর

রাজ্য স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনায় দুই চিকিৎসকের চাকরি থেকে বরখাস্ত করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। ।জানা গেছে বিহারের জাল সার্টিফিকেটের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে সরকারি নির্দেশিকা মারফত জানানো হয়েছে। আরও জানা গেছে ,তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এফআইআরও দায়ের হবে। দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য অধিকারী মুক্তি  সাধন মাইতি’র পৃথক দুটি নির্দেশে উত্তম মাইতি এবং শেখ উনুস হাসান কে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
 জানা গেছে , অভিযুক্ত দুই ব্যক্তির নাম উত্তম মাইতি এবং শেখ উনুস হাসান। তারা দুজনেই দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর-সোনারপুর পুর স্বাস্থ্য কেন্দ্রের ন্যাশনাল হেলথ মিশন এর অধীনে কর্মরত ছিলেন।
দুজনের বাড়ি পাথরপ্রতিমার পূর্ব শ্রীপতি নগরে ।সরকারি নির্দেশ মারফত আরও জানা গেছে, বিহারের কাউন্সিল অফ মেডিকেল রেজিস্ট্রেশনের রেজিস্টার, ১১ সেপ্টেম্বর একটি চিঠিতে জানান সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে থাকা মেডিকেল রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ‘জাল’ আর ওই নথির ভিত্তিতেই তারা রাজ্যের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন করিয়েছিলেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া রেজিস্ট্রেশন ও অবৈধ বলে গণ্য করা হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশিকায় আরও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সহকারী রেজিস্টারের তরফে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য সটলেকের  বিধান নগর সাউথ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে আবেদন করা হয়েছিল।সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্দেশে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হতে বলা হয়। কিন্তু তারা সেই নির্দেশ মেনে হাজির হয়নি। আর তারপরেই চাকরি বাতিলের অনুমোদন চেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক তথা জেলা স্তরে নির্বাচন কমিটির চেয়ারম্যানের কাছে ই ফাইল পাঠানো হয়। সেই অনুমোদন পাওয়ার পরই অভিযুক্তদের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ জারি করা হয়েছে।
রাজ্য সরকারের এই ধরনের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষজন। পাশাপাশি এই কঠিন সিদ্ধান্ত নেওয়ায় চিকিৎসক মহল মনে করছেন, সাধারণ মানুষের মধ্যে অনেকটাই চিকিৎসকদের প্রতি ভরসা পাবে। সেই সাথে এই ধরনের কঠোর পদক্ষেপ ধারাবাহিক চলানো উচিত।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *