
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসা সামগ্রিক কিনতে আর হবে না। কোন ওষুধও হাসপাতালে মজুদ না থাকলে তা কেনার দায়িত্ব হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের। রোগী ও তাঁর পরিবারের হাতে বাইরে থেকে ওষুধ কেনার প্রেসক্রিপশন দেওয়া যাবে না।এমন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর।
২১শে নভেম্বর মেডিকেল এডুকেশন ডিরেক্টরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি,সুপারিনটেনডেন্ট এবং অন্যান্য হাসপাতালের কর্তৃপক্ষকে নির্দেশটি মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, চিকিৎসকদের হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ দিতে হবে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম বড় অক্ষরে পদবী রেজিস্ট্রেশন নাম্বার এবং সই থাকতে হবে হবে। কোন চিকিৎসক এমন ওষুধ বা চিকিৎসার সামগ্রিক লিখলে যা হাসপাতালে নির্ধারিত তালিকায় নেই, সেক্ষেত্রে সেই প্রেসক্রিপশন এম এস ভি পি, নন মেডিকেল, ডেপুটি অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে পাঠাতে হবে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ তা দ্রুত স্থানীয় বাজার থেকে ওই ওষুধ বা সামগ্রিক কিনে এনে রোগীকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করবে।
কোনভাবেই রোগীকে বাইরে থেকে তা কিনতে বলা যাবে না। হাসপাতালে কোন কারনে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসা সামগ্রিক মজুদ না থাকলেও তা দ্রুত কেনার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে এফপিএমএস এর মাধ্যমে কেনাকাটার জন্য স্বাস্থ্য দপ্তরের আগের নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। এই নির্দেশের মাধ্যমে ওষুধের যোগান না থাকলে তার ব্যবস্থা করার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের উপর দেওয়া হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

