রায়দীঘি’র-কাশিনগর অভয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে-ফ্রি চিকিৎসা পরিষেবা শুরু হল

রাজ্য স্বাস্থ্য

তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জলে কুমির ডাঙায় বাঘ আর তার মধ্যে থেকেই রুটিরুজি তাগিদে সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ-কাঁকড়া, আবার কখনও জঙ্গলে মধু সংগ্রহ করে চলছে জীবন জীবিকা। সুন্দরবনে প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষদের কাছে একেবার নিখরচায় চিকিৎসা পরিষেবা  দিতে এবার এগিয়ে এলো ডায়মণ্ডহারবার মহকুমার  রায়দিঘি থানা অন্তর্গত কাশিনগর শিশু নন্দনে অভয়া মেমোরিয়াল ট্রাস্ট।

 এদিন কাশিনগর শিশু নন্দনে অভয়া মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে মেডিসিন ক্যাম্প ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।এই শিবিরে কোলকাতা মেডিকেল কলেজে’র পাঁচ জন বিশিষ্ট চিকিৎস এদিন বিনা পয়সায় চিকিৎসা এবং ঔষধ প্রদান করেন।

ট্রাস্ট সূত্রে জানা গেছে, এদিন প্রায় ৬০ জন দরিদ্র অসহায় মানুষজনকে  চিকিৎসা সংক্রান্ত সু পরামর্শ এবং চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। শিবিরে অংশগ্রহনকারী চিকিৎসকরা বললেন যে, ‘আমরা সুদূর কোলকাতা থেকে এসে প্রত্যন্তর গ্রামের  মানুষদের সুচিকিৎসা ও ঔষধ প্রদান করবো। যেহেতু অভয়া গরিবদের পাশে ছিলেন আমরা সেই রকম ভাবে তাঁর কাজকর্ম করতে পারি এই আমাদের অঙ্গীকার’।

এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন, অভয়া মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার বীজেন্দ্র বৈদ্য , অভয়ার মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক ইন্দ্রনীল বৈদ্য,বিশিষ্ট চিকিৎসক -ডাঃ মিতা  মুখার্জি , ডাঃ পূর্ণব্রত গুন, ডাঃ অভিজিৎ সেনাপতি, ডাঃ ইলা লাহিড়ী এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

এদিনের এই ক্যাম্পে দূর দূরান্ত থেকে আসা অসহায় এবং অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না এমন প্রান্তিক মানুষজন এই ক্যাম্পে এসে   চিকিৎসার সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ পেয়ে কার্যত আপ্লুত।নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরে চিকিৎসা পরিষেবা নিতে আসা এমন এক  ব্যক্তি আমাদের জানান, খুবই উপকৃত হয়েছি।এই পরিষেবা মাসে অন্তত ৪দিন হলে আমরা খুবই উকৃত হই। তবে ওই ট্রাস্টের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে,’আপাতত সপ্তাহে একদিন অথবা ১৫দিন অন্তর এই শিবির করা হবে’।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *