৪৮ঘন্টায় কোলকাতায় আবারও ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ! ধৃত ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- খাস  কোলকাতায় আবারও অস্ত্র উদ্ধার। রবিবার দুপুরে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র।ঘটনাটি ঘটেছে আনন্দপুরে ।এই ঘটনা জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
গত ২৮শে মার্চ কোলকাতার প্রগতি ময়দান থানা এলাকা  থেকে দুটি সেভেন এমএম বন্দুক। দুটি ভর্তি ও একটি খালি কার্তুজ উদ্ধার করেছিল । এই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। আবার রবিবারেও ঘটলো ঠিক একই ধরনের ঘটনা ।এর পিছনে অন্য কিছু কারন কিংবা যড়যন্ত্র রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আজ আনন্দপুর থেকে যে দুই অস্ত কারবারিকে  গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হলেন আজিজ মোল্লা,তার বাড়ি হুগলির কাজি মহল্লায় এবং ময়না মাঝি তার বাড়ি বর্ধমানের কেতুগ্রামে। বেআইনি অস্ত্র রাখার অভিযোগ সেগুলো পাচার করার ছক ছিল। গোপন সূত্রে  পুলিশ গোটা বিষয়টা জানতে পারে এর ফলে হাতেনাতে ধরা পড়ে।। তাদের কাছে উদ্ধার করা যে ১১টি আগ্নেয় অস্ত্র। কোলকাতা পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করে। ধৃতরা অস্ত্র কারবারিরা অস্ত্র হ্যান্ডেলার বলে জানা গিয়েছে। অর্থৎ এক জায়গা থেকে অন্য জায়গায় এরা অস্ত্র পাঠাতে এখানে এসেছিল। ঠিক কি কারনে অস্ত্র পাচার করা হচ্ছিল সে বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।এদিন আনন্দপুর- নোনাডাঙ্গা থেকে যে রাস্তা বাসন্তী হাইওয়ের দিকে গিয়েছে সেই রাস্তা থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তবে তারা কোথায় যাচ্ছিল এবংকোথা থেকে আসছিল, ঠিক একসঙ্গে এতগুলো অস্ত্র নিয়ে যাবার কারন কি সে বিষয়ে এখনো ধোঁয়াশা ।ইতিমধ্যে এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদেরকে বারবার জেরা করে  পুরো বিষয়টি জানতে চাইছেন অভিজ্ঞ তদন্তকারীরা।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *