
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিজের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় অভিযুক্ত বাবাকে ফাঁসির সাজা শোনাল আসানসোলের বিশেষ পকসো আদালত। ঘটনার ১৫ মাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত।
জানা গেছে, ২০২৪ সালের ১৩ই মে সোমবার। হীরাপুর থানার নরসিংহবাঁধে ঘটে যায় নৃশংস এক হত্যাকাণ্ডের ঘটনা। সকালে ঘুম ভাঙলে মা দেখেন, বিছানায় পড়ে আছে তাঁর নাবালিকা কন্যা।অভিযোগ গলায় কালশিটে দাগ, নাক কান দিয়ে বের হচ্ছিল রক্ত। আর এই দৃশ্য দেখার পর তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। অভিযোগ সে সময় সময় তাঁর মা, মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দেয় অভিযুক্ত বাবা। যদিও প্রতিবেশীদের জোর জবরদস্তিতে শেষমেষ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরেই ওই নাবালিকার মা তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য ।ময়নাতদন্তের জানা গেছে, মেয়েটিকে খুন করার আগে ধর্ষণ করা হয়। পরে দড়ি দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয়েছে তাঁকে। যদিও তদন্তকারীরা একেবারে ধরে ধরে,হত্যাকান্ডে ব্যবহার করা জিনিসপত্র উদ্ধার করেন। ঘটনায় ১৬ জনের সাক্ষী নেওয়া হয়। এক টানা এক বছর তিন মাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করে বিশেষ পকসো আদালতের বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। সোমবার আসানসোল আদালতে তাঁকে দোষী সব্যস্ত করা হয়। বুধবার ফাঁসির নির্দেশ দেন বিচারক।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
