
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নেশার টাকা না পেয়েই নিজের বাবাকেই খুন করলো ছেলে! ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের শুকদেবপুরে। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়ওপুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম হরেন্দ্রনাথ বৈদ্য। তিনি ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের শুকদেবপুরের বাসিন্দা। স্থানীয়রা আরও জানান, বাড়িতে বাবা ছেলে ছাড়া আর কেউ থাকেনা। অভিযোগ ছেলে সুপ্রিয় বৈদ্য প্রায়শই নেশা করে থাকত। আর এ নিয়েই নিত্যদিন ঝামেলা অশান্তি লেগেই ছিল পরিবারে। কোন কাজ করতেনা সুপ্রিয় বৈদ্য। বাবার কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নিয়ে সেই টাকায় নেশা করত। শনিবার সন্ধ্যার দিকে বাবার কাছে টাকার জন্য জোর-জবদস্তি করে। তবে জানা গিয়েছে, হরেন্দ্রনাথ বাবু তেমন একটা কিছু কাজ করত না, ফলে টাকা দিতে পারেনি । অভিযোগ হরেন্দ্র বাবুর ছেলে সেসময় ক্ষিপ্ত হয়ে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে কোপ মারেন বাবাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ঘরের উঠানে। বহুক্ষণ পরে থাকার পর সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও বাড়িতে কেউ না থাকায় বিষয়টা তেমনভাবে জানাজানি হয়নি। পরে দীর্ঘক্ষণ বা সারা শব্দ না পেয়েই স্থানীয় প্রতিবেশীদের সন্দেহ হয়, বাড়ীর খোলা দরজা থেকে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন হরেন্দ্র বৈদ্য। পরে স্থানীয়রাই পুলিশে খবর দেন ।পুলিশ এসে রক্তাত্ব দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এণ্ড হাসপাতালে পাঠায়।চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পরে দেহ পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তবে ঠিক কি কারণে এই খুন, সে বিষয় গুলি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
