ভোটার তালিকায় নাম বাদ ! হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা ২মহিলার

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সমবায় ভোটের তালিকা থেকে নিজেদের নাম বাদ। আর সেই সংশয় থেকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে কোলকাতা  হাইকোর্টের একেবারে সামনেই। এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ওই দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়  হেয়ারস্ট্রীট থানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সমবায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ওই দুই মহিলার নাম। কি করে  বাদ পরল তাদের নাম? সংশয়ের মধ্যে পড়ে যান তাঁরা। মঙ্গলবার সকালের দিকে  হাইকোর্টের সামনে  তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী তৎপরতায় তাঁদেরকে উদ্ধার করা হয়। পরে তাঁদের কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গেছে,ওই মহিলাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ায়।

 আমগাছিয়া এক সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাঁরা । এই মহিলাদের অভিযোগ ২০১৭ সালের সমবায় তৈরি হয়। এরপর ২০২৫ সালের নির্বাচন হয় ঐ কো-অপারেটিভের। আর সেখানে থেকেই তাঁদের নামবাদ গিয়েছে ।এর পরেই তাঁরা কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার পরিপ্রেক্ষিতে  ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেয়। অভিযোগ, ওই সমবায় সমিতি  কোর্টের নির্দেশ  মানেনি ।পাশাপাশি আরো অভিযোগ ওই কো-অপারেটিভে  দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস  দিয়ে অর্থ সংগ্রহ করেছেন। কিন্তু কোন টাকা ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ  ওই দুই মহিলার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানাতেই আত্মহত্যার চেষ্টা করেছি বলে জানিয়েছেন ওই দুই মহিলা।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *