
প্রতীকী ছবি—-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রতিদিনই শহরে বিভিন্ন সরকারি,বেসরকারি হাসপাতাল ,নার্সিংহোম মিলিয়ে প্রায় টন টন চিকিৎসা বর্জ্য তৈরি হয়। আর সেগুলি প্রক্রিয়াকরণের পর ব্যবহারযোগ্য কোন সামগ্রিক তৈরি করাই প্রধান লক্ষ্য । এতদিন পর্যন্ত সেই বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থা। আর এবার সেই প্রক্রিয়াকরণে সরাসরি যুক্ত হতে চলেছে কোলকাতা পুরসভা ।ধাপার কাছে একটি নতুন চিকিৎসা বর্জ্য প্রক্রিয়াকরন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।ইতিমধ্যে মহিষতলা এলাকার প্রায় তিন একর জমি চিহ্নিত হয়েছে বলে সূত্রের খবর ।
পুরসভার জঙ্গল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গিয়েছে, জমিটি আগে রাজ্য সরকারি একটি সংস্থাকে লিজে দেওয়া হয়ে ছিল। তবে পুজোর পর সেটি পুরসভার হাতে আসবে। আর এরপরই ওই জমিতে পিপিপি মডেলের তৈরি হবে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ ইউনিট। এই প্রকল্প টি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি পরামর্শদাতা সংস্থাকে যুক্ত করা হয়েছে। আরো জানা গেছে, জমি হাতে এলে মূলত টেন্ডার ডেকে নির্মাণ কাজ শুরু হবে।
পুরসভার সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে,শহরে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ হাজার শষ্যা রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর হেলথ সেন্টার, ডেন্টাল ক্লিনিক, চক্ষু হাসপাতাল এবং অসংখ্য প্যাথলজি ল্যাব।ফলে প্রতিদিনই বিপুল পরিমাণে চিকিৎসা বর্জ্য তৈরি হচ্ছে। পুরসভার সূত্রে গেছে, প্রাথমিক পর্যায়ে ৩০ হাজার বেডের সমান বর্জ্য এবং প্রায় ১০ হাজার শয্যা সমান ধরে হেল্প সেন্টার ও ল্যাবেটরির বর্জ্য প্রক্রিয়াকরণ করবে নতুন ইউনিটটি।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে হাসপাতালের প্রতিটি শয্যা পিছু বর্জ্যের হিসাব ধরে সাফাই বাবদ টাকা ধার্য হবে। অন্যদিকে প্যাথলজি ল্যাব বা ছোট ক্লিনিকের অর্থৎ যেখানে শয্যা নেই সেক্ষেত্রে দেখা হবে সেখানে প্রতিদিন গড়ে কত রোগী পরিষেবা পাচ্ছেন। আর তার উপর ভিত্তি করেই টাকা ধার্য করা হবে। জানা গেছে ,বর্তমানে বেসরকারি সংস্থা প্রতি শয্যা পিছু ৮ টাকা করে নেয়। ফলে প্রতি মাসে হাসপাতালগুলোকে মোটা অংকের টাকা দিতে হয়। তবে এই ব্যবস্থা চালু হলে বিপুল পরিমাণ অর্থ বেসরকারি হাতে না গিয়ে সরাসরি পৌরসভার তহমিলে আসবে। পাশাপাশি শহরের চিকিৎসা বর্জ্য যেমন সমাধান প্রক্রিয়ায় অনেকটাই সচ্ছতা আসবে।অন্যদিকে পুরসভার নতুন আয়ের পথ তৈরি হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-৯১৫৩০৪৩৩৮০
