
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা থাকাকালীন মরণোত্তর অঙ্গদান নিয়ে জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিলেন।তাঁর দীর্ঘ কর্মজীবনে পরিচিত ছিলেন স্বাস্থ্যসচেতনতা নিয়ে, নিজের দেহ দানের অঙ্গীকার করে গিয়েছিলেন।মৃত্যুর পরও নিজেকে উৎসর্গ করলেন অঙ্গদান করে । সম্প্রতি রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সঞ্চিতা বক্সি’র(৭৬) ব্রেনডেথ হয়। তাঁর পরিজনেরা সেই দেহদানের অঙ্গীকারের স্বীকৃতি দিলেন। আর এর ফলে তাঁর দেওয়া অঙ্গে নতুন প্রাণ ফিরলো দুই রোগীর ।
জানা গেছে,সঞ্চিতা বক্সি রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা। তিন দশক ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন। টিবি ও ম্যালেরিয়ার মতো কর্মসূচিতে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ২০০৬ সালে স্বাস্থ্য অধিকর্তা পদে তাঁর পদোন্নতি হয়। ২০০৯ সাল পর্যন্ত তিনি কাজ করে অবসর গ্রহণ করেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে,সম্প্রতি সঞ্চিতা বক্সির হেমোরেজিক ব্র্রেন স্ট্রোক হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে কোলকাতার বাইপাসের একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা বুঝতে পারেন তাঁর মস্তিষ্কের স্টেম সেল ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে। গত শনিবার চিকিৎসকরা তাঁর ব্রেনডেথ নিশ্চিত করার পরই। তাঁর পরিবারের তরফে অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। সঞ্চিত বক্সি মরণোত্তর অঙ্গন দানে জীবন ফিরে পায় দুইজন রোগী। তাঁর মনোত্তর লিভার পায় পিজিতে চিকিৎসাধীন বছর ৪৮ বছরের একজন সিরোসিস রোগী। এবং তাঁর দুটি কিডনি পায় আর এন টেগোরে চিকিৎসাধীন ৪৯ বছরে ক্রনিক কিডনি ফেলিওর একজন রোগিণী । জানা গেছে, তাঁদের দুজনের অবস্থান স্থিতিশীল। সঞ্চিতা বক্সির কর্নিয়া সংরক্ষিত হয়েছে।
এবিষয় সঞ্চিতা বক্সির জামাই চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ রূপক বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, ‘মা জীবিত থাকতেই অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই আমরা তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়েছি’।
পূর্বাঞ্চলীয় রিজিনিয়াল অর্গান এন্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন(রোটো) সমন্বয়ে সঞ্চিতা বক্সির দুটি কিডনি ও তাঁর লিভার প্রতিস্থাপন করা হলো। ওই সংস্থার দাবি, সঞ্চিতা বক্সি এখন পর্যন্ত রাজ্যের নথিভুক্ত সবচেয়ে বয়স্ক মরণোত্তর অঙ্গদাতা
আরো জানা গিয়েছে, চলতি বছরে পশ্চিমবঙ্গে মরণোত্তর অঙ্গদানের সংখ্যা ১৪। সরকারি স্বাস্থ্যপরিসেবায় সঞ্চিতা বক্সির অবদান ও মরণোত্তর দেহদানের মত মানবিক কাজ তাঁকে বিশেষভাবে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
