
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ ২৬ শে সেপ্টম্বর২০২৫ শুক্রবার আমাদের অক্ষর জ্ঞান প্রদানকারী ‘দয়ার সাগর’ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন।আর এই দিনটিকে স্মরণ করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন।
সকালে স্কুলের ছাত্রছাত্রীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করে ফলতার বিভিন্ন জায়গায় পরিক্রমার পর ফিরে এসে স্কুল প্রাঙ্গনে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন।সেই সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে বিদ্যাসাগরের জীবনী প্রসঙ্গে বিধবা বিবাহও স্ত্রী শিক্ষার প্রচলন,বহুবিবাহ ওবাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তাঁর অক্লান্ত সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি বিদ্যাসাগরের জন্ম দিন উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

তবে জানা গেছে, এই রক্তদান শিবির নিয়ে স্কুলের পক্ষ থেকে তেমন কোন ছিল না বড় জৌলুসপূর্ণ প্রচার । তাতে কি, ডায়মণ্ডহারবার মহকুমার ফলতার বিভিন্ন এলাকার মানুষ আগে থেকে লোকমুখে জেনে গিয়েছিল বিদ্যাসাগরের জন্ম দিনে প্রাইমারি বিদ্যালয়ে সেচ্ছায় রক্তদান শিরিরের আয়োজন করা হয়েছে।আর তাই উৎসবের মধ্যেও স্থানীয় বাসিন্দার সব কাজ বন্ধ রেখে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সকাল সকাল হাজির হন স্কুল প্রাঙ্গনে। এদিনের রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মত।এদিন ফলতা প্রাথমিক বিদ্যালের প্রধান শিক্ষক তিলক নস্কর এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রক্ত দান করেন। স্কুলের পক্ষ থেকে জানান হয়, প্রায় ১০১ জন মহানুভব ব্যক্তি এদিন রক্তদান করেন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
